Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

ট্রান্সপারেন্ট স্বল্প পোশাকে মোহময়ী মধুমিতা! লাস্যময়ী চাহনি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগলেন মধুমিতা সরকার, ভাইরাল ছবি

ট্রান্সপারেন্ট স্বল্প পোশাকে মোহময়ী মধুমিতা! লাস্যময়ী চাহনি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগলেন মধুমিতা সরকার, ভাইরাল ছবি

বর্তমানে টলিপাড়া তে নিজের রাজত্ব চালাচ্ছেন একসময়ের টেলিভিশনে ছোটপর্দার অভিনেত্রী মধুমিতা সরকার। এক সময় টেলিভিশনের ছোটপর্দায় নিজের দুর্দান্ত অভিনয় এর মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন মধুমিতা। তার সুপারহিট সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ দর্শক আজও মনে রেখেছে। শুধুমাত্র নিজের অভিনয় নয় নিজের ফ্যাশনের জন্য তিনি বেশ চর্চায় থাকেন সোশ্যাল মিডিয়াতে। তার স্টাইল, ফ্যাশন ইত্যাদি নিয়ে দর্শকেরা ভীষণ আগ্রহী।

সপ্তাহের শুরুতেই রবিবার সোশ্যাল মিডিয়ায় কালো রংয়ের পোশাক পড়ে ফটোশুটে ধরা দিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সেই ছবি শেয়ার করেছেন মধুমিতা। নিচে কালো রংয়ের লং স্কার্ট এবং তার উপরে কালো এবং জরির কাজ যুক্ত একটি ট্রান্সপারেন্ট টপ পড়েছেন মধুমিতা। খোলা চুল, হালকা নুড মেকআপ মোহময়ী করে তুলেছে অভিনেত্রীকে। ছবির ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন ‘রবিবার দিন টা যখন একটু উজ্জ্বল হয়ে ওঠে।’ সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোড এর সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে তার ভক্তদের মাঝে। এছাড়াও হাজার হাজার কমেন্টে ভরে উঠেছে মধুমিতার ছবির কমেন্ট বক্স। বর্তমানে বাংলার ক্রাশ মধুমিতা। হাজার হাজার পুরুষ তার রুপের ঝলকে কাবু হয়েছে। তার কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাবে অনেকেই তাকে এই ছবির জন্য প্রশংসা জানিয়েছে।

বর্তমানে টলিউডের বড় পর্দার পাশাপাশি OTT প্ল্যাটফর্মেও পা রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি মধুমিতা সরকার এবং রাজদীপ গুপ্ত নতুন ওয়েব সিরিজ ‘উত্তরণ’ মুক্তি পেয়েছে হইচইয়ের প্লাটফর্মে। মুক্তির পর ভালো জনপ্রিয়তা পেয়েছে এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজে মধুমিতা একজন সাধারণ গৃহবধু যিনি একজন স্কুলের শিক্ষিকা তার একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়ে এবং সেখান থেকেই গল্পের সূত্রপাত।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৬ নভেম্বর, এই ২ রাশির আজ লটারি জেতার সম্ভাবনা আছে

কিভাবে একটি এমএমএস ভিডিও একজন নারীর জীবন বদলে দিতে পারে, কিভাবে সমাজের মানুষেরা শুধুমাত্র সবকিছুর জন্য মেয়েদেরই দায়ী করে চলে, কিভাবে বিপদের সময় সে নিজের পরিবার আত্মীয়স্বজন কাছের মানুষদের পাশে পায় না একটি মেয়ে সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ওয়েবসিরিজের মাধ্যমে। বর্তমানে প্রশংসার পাশাপাশি একাধিকবার ট্রোল হতে হয়েছে মধুমিতাকে। তার পোশাক-আশাক নিয়ে অনেক সময় অনেক কথা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেইসব ট্রোলে তিনি পাত্তা দেন না। নিজের কাছে নিজের সঠিক বলেই দাবি করেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment