সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পর্দায় মুক্তি পেয়েছে হইচই ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ ‘সুন্দরবনের বিদ্যাসাগরে’র ট্রেলার। এবং মুক্তি পাওয়ার অতি অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ফেলে দিয়েছে ঋদ্ধি সেন এবং ঊষসী চক্রবর্তী অভিনীত এই ওয়েব সিরিজের ট্রেলার। এবার এই নতুন প্রজেক্ট নিয়ে মুখ খুলতে দেখা গেল খোদ অভিনেত্রীকে।
এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী জানিয়েছেন দীর্ঘদিন ধরে থিয়েটারের সূত্রে অভিনেতা ঋদ্ধি সেন এর সঙ্গে বন্ধুত্ব রয়েছে তার।
এবার ওয়েব সিরিজে তার সঙ্গেই জুটি বাঁধতে দেখা গেল ‘বকুলকথা’ খ্যাত অভিনেত্রী ঊষসীকে। এদিন এই নতুন ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন তিনি মনে করেন বিদ্যাসাগরের সময় সমাজে নারীদের যে অবস্থা ছিল তার থেকে এখন হয়তো অবস্থা অনেকটাই ভালো। তবে নারীজীবন সমস্যা জর্জরিত বলে মনে করেন অভিনেত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি মনে করেন শুধুমাত্র হয়তো কটাক্ষ সহ্য করার জন্যেই নারীকে তৈরি করেছেন ঈশ্বর। তবে ঊষসী বিশ্বাস করেন ভালো এবং খারাপ দুই নিয়েই তৈরি হয় জীবন।
এদিন এই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেতেই তাতে দেখা গিয়েছে সুন্দরবনের বিধবা পল্লীর গল্প উঠে আসতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন তারা মনে করছেন অন্যরকম মৌলিক একটি গল্প তুলে ধরা হয়েছে কোরক মুর্মু পরিচালিত এই ওয়েব সিরিজে।
আরও পড়ুন: শুভ মুক্তির দোরগোড়ায় 83, মুক্তির তারিখ ঘোষণা করলেন রণবীর সিং
View this post on Instagram




