Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

‘পর্ণ ক্লাবে নাম লেখান, ভালো হবে’, স্বল্প পোশাকে ছবি শেয়ার করে তুমুল নোংরা কটাক্ষের শিকার হলেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক ওরফে তিথি বসু

‘পর্ণ ক্লাবে নাম লেখান, ভালো হবে’, স্বল্প পোশাকে ছবি শেয়ার করে তুমুল নোংরা কটাক্ষের শিকার হলেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক ওরফে তিথি বসু

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মা’তে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন শিশু শিল্পী তিথি বসু। তার অভিনীত ঝিলিক চরিত্রটি দর্শকদের এতই প্রিয় ছিল যে বছরের পর বছর ধরে সম্প্রচার চলেছিল এই ধারাবাহিকের। তবে বর্তমানে তিথি একজন কলেজছাত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় তিনি। তবে সোশ্যাল মিডিয়ার মাঝেমধ্যেই নানান রকম বোল্ড ফটো পোস্ট করতে দেখা যায় তাকে। এবার সেরকমই একটি ফটো পোস্ট করে নেটিজেনদের অশ্লীল আক্রমণের শিকার হতে হল অভিনেত্রীকে।

প্রসঙ্গত এদিন একটি হট প্যান্ট এবং গোলাপি ক্রপ টপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছিল পর্দার ঝিলিককে। বলাই বাহুল্য মুহূর্তে ভাইরাল হয় সেই ফটোটি। এরপরই সেই ফটো তার অনুগামীদের কারো কারো পছন্দ হলেও নেটিজেনদের একটি বড় অংশই বিরূপ মন্তব্য করে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।এরপরই শুরু হয় তার প্রতি অশ্লীল আক্রমণ।

আরও পড়ুন: নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী পুজো দিলেন জগন্নাথ ধামে, সঙ্গে শুভশ্রী

এ ধরনের ছবি পোস্ট করার থেকে সরাসরি পর্ন ক্লাবে যোগদান করা উচিত, এমন কুমন্তব্য করতে দেখা দিয়েছে কিছু মানুষকে। তবে তিথির তরফ থেকে এর প্রত্যুত্তরে কোনো জবাব পাওয়া যায়নি। তবে এর আগেও তিনি জানিয়েছিলেন অভিনেত্রী হওয়ার পাশাপাশি মডেল হওয়ার ইচ্ছা তার সবসময়ই ছিল। তাই বলাই বাহুল্য এধরনের মন্তব্য যে তাকে দমিয়ে রাখতে পারবে না তা বেশ বোঝা যাচ্ছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment