Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

Chandni Bar Sequel: ‘মেরি ক্রিসমাস’-এর পর লম্বা বিরতি, অবশেষে চেনা ছন্দে ফিরছেন ক্যাটরিনা

দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে কামব্যাক করতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০১ সালের সুপারহিট ছবি ‘চাঁদনি বার’-এর সিক্যুয়েলে দেখা যেতে পারে তাঁকে।

Chandni Bar Sequel: ‘মেরি ক্রিসমাস’-এর পর লম্বা বিরতি, অবশেষে চেনা ছন্দে ফিরছেন ক্যাটরিনা

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে বড় পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০১ সালের সাড়া জাগানো ছবি ‘চাঁদনি বার’-এর সিক্যুয়েল দিয়ে তাঁর এই প্রত্যাবর্তন হতে পারে বলে বলিউডে জোর জল্পনা শুরু হয়েছে।

‘চাঁদনি বার’-এর সিক্যুয়েলে ক্যাটরিনা ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। এরপর নতুন কোনও সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হননি। তবে বিনোদন জগতের খবর অনুযায়ী, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত চলচ্চিত্র ‘চাঁদনি বার’-এর সিক্যুয়েলে অভিনয়ের জন্য নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছে ক্যাটরিনার। এই নতুন ছবিটি পরিচালনা করবেন অজয় বহল।

থাকছেন টাবুও মধুর ভান্ডারকর পরিচালিত আসল ‘চাঁদনি বার’ মুক্তির পর সমালোচক ও দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন টাবু ও অতুল কুলকার্নি। সমাজের প্রান্তিক স্তরের মানুষ, বিশেষ করে যৌনপল্লির নারীদের সংগ্রাম এবং অপরাধ জগতের বাস্তব চিত্র ফুটে উঠেছিল সেই সিনেমায়। জানা গিয়েছে, নতুন ছবিতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে টাবুকে। তবে গল্প কিংবা চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে।

আরও পড়ুন: নতুন প্রেমিককে জড়িয়ে ধরে ছবি ছাড়লেন শ্রাবন্তী, মুহূর্তেই ভাইরাল সেই ছবি

কবে আসবে আনুষ্ঠানিক ঘোষণা? ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। বিয়ের পর থেকেই খুব বেছে কাজ করছেন তিনি। ‘চাঁদনি বার’-এর সিক্যুয়েলে তাঁর যোগদানের বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতা বা ক্যাটরিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সব ঠিক থাকলে খুব শীঘ্রই এই প্রজেক্টের ঘোষণা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রিয় অভিনেত্রীকে ফের একবার বড় পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment