Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

Mithun Chakraborty Daughter: দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মিঠুন-কন্যা দিশানী, কবে বিয়ে?

বলিউডের মহাগুরু মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানী চক্রবর্তী দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজ়ারিসের সঙ্গে বাগদান সারলেন। আগামী ডিসেম্বরে বিয়ের দিনক্ষণও ঘোষণা করেছেন দিশানী।

Mithun Chakraborty Daughter: দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মিঠুন-কন্যা দিশানী, কবে বিয়ে?

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর পরিবারে এবার বাজতে চলেছে বিয়ের সানাই। দীর্ঘদিনের মার্কিন প্রেমিক মাইলস ম্যান্টজ়ারিসের (Myles Mantzaris) সঙ্গে আংটিবদল করলেন মিঠুনের দত্তক কন্যা দিশানী চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় সুখবর ক্যালিফোর্নিয়ার মালিবুর সমুদ্রসৈকতে এক রোমান্টিক পরিবেশে দিশানীকে বিয়ের প্রস্তাব দেন মাইলস। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই সুন্দর মুহূর্তের একাধিক ছবি শেয়ার করেছেন দিশানী নিজেই। ছবিতে দেখা যাচ্ছে হাঁটু গেড়ে বসে দিশানীকে প্রপোজ করছেন মাইলস। অন্য একটি ছবিতে হিরের আংটি হাতে হাসিমুখে পোজ দিয়েছেন মিঠুন-কন্যা। ছবির ক্যাপশনে দিশানী জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর ২০২৬ তারিখে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

হলিউডে কেরিয়ার দিশানীর মিঠুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রী যোগিতা বালির তিন ছেলে মিমো, উষ্মে ও নমশি। তাঁদের পাশাপাশি দিশানীকে ছোটবেলাতেই দত্তক নিয়েছিলেন এই তারকা দম্পতি। লস অ্যাঞ্জেলেসের নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি এবং লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন দিশানী। বলিউডের বদলে হলিউডেই নিজের কেরিয়ার গড়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি শর্ট ফিল্মে অভিনয় এবং প্রযোজনা করেছেন। অন্যদিকে তাঁর হবু স্বামী মাইলস পেশায় একজন সিনেমাটোগ্রাফার এবং কলারিস্ট।

আরও পড়ুন: নিজের সৎ মা করিনার মতো অভিনেত্রী সারা আলি খান ও বিবাহিত অভিনেতা ভিকি কৌশল, রণবীর সিং কে বিয়ে করতে চান! ‘এদের বউয়েরা দেখছে কিন্তু’, সাবধান করলেন করণ, নিজের মুখে স্বীকার করলেন অভিনেত্রী

উচ্ছ্বসিত চক্রবর্তী পরিবার বোনের এই সুখবরে স্বভাবতই উচ্ছ্বসিত গোটা চক্রবর্তী পরিবার। সোশ্যাল মিডিয়ায় পোস্টের নিচে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন দিশানীর দুই দাদা মিমো এবং নমশি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমো জানিয়েছেন, পরিবারের ছোট মেয়ের বিয়ের খবরে মিঠুন চক্রবর্তী সহ সকলেই অত্যন্ত আনন্দিত। মার্কিন যুক্তরাষ্ট্র না ভারতে, কোথায় বিয়ের মূল অনুষ্ঠান হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে দুই পরিবারের মধ্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment