Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

Ranveer Singh: ‘ওঁর সাফল্য অনেকেরই হজম হচ্ছে না’, ডন ৩ বিতর্কে রণবীরের পাশে দাঁড়ালেন প্রযোজক প্রেরণা

ফারহান আখতারের ‘ডন ৩’ ছবি থেকে রণবীর সিংয়ের সরে আসা নিয়ে বলিউডে বিতর্ক থামছে না। এবার এই বিতর্কে অভিনেতার পাশে দাঁড়িয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন প্রযোজক প্রেরণা অরোরা।

Ranveer Singh: ‘ওঁর সাফল্য অনেকেরই হজম হচ্ছে না’, ডন ৩ বিতর্কে রণবীরের পাশে দাঁড়ালেন প্রযোজক প্রেরণা

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ফারহান আখতারের ‘ডন ৩’ (Don 3) থেকে হঠাৎ সরে আসার পর থেকেই বলিউডে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রণবীর সিং। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করেছিল। পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়। এই বিতর্কের মাঝেই এবার রণবীরের পাশে এসে দাঁড়ালেন বলিউডের পরিচিত প্রযোজক প্রেরণা অরোরা। তাঁর দাবি, বক্স অফিসে রণবীরের সাম্প্রতিক সাফল্য অনেকেই মেনে নিতে পারছেন না।

কঙ্গনার সুরেই তোপ প্রেরণার

সম্প্রতি একটি বিনোদন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেরণা অরোরা স্পষ্ট জানান যে তিনি রণবীর সিংয়ের পাশেই রয়েছেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কঙ্গনা রানাওয়াতের একটি পুরোনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। কঙ্গনা বলেছিলেন, কেউ সফল হলে স্বাভাবিকভাবেই তাঁর শত্রুর সংখ্যা বাড়তে থাকে। সেই কথার রেশ টেনেই প্রেরণা বলেন, ‘আমার মনে হয় রণবীরের এই আকাশছোঁয়া সাফল্য অনেকেরই হজম হচ্ছে না। আমি ভিতরের সব খবর জানি না, কিন্তু রণবীরকে নিয়ে বড্ড বেশি জলঘোলা হচ্ছে। এই সময় দাঁড়িয়ে ওঁর সাফল্য উদযাপন করা উচিত, অকারণে কোণঠাসা করা নয়।’

ডন ৩ বিতর্ক ঠিক কী?

এক্সেল এন্টারটেইনমেন্টের বহুল চর্চিত ছবি ‘ডন ৩’-এ অভিনয়ের কথা ছিল রণবীরের। কিন্তু আন্তর্জাতিক শুটিং শিডিউল শুরুর ঠিক আগেই তিনি প্রজেক্ট থেকে বেরিয়ে যান। প্রযোজক সংস্থার দাবি, প্রি-প্রোডাকশনের কাজে ইতিমধ্যেই প্রায় ৪৫ কোটি টাকা খরচ হয়ে গিয়েছিল। এই বিপুল ক্ষতির পর তারা FWICE-এর দ্বারস্থ হয়। যদিও পরবর্তীকালে গিল্ড এবং অন্যান্য সংগঠনের হস্তক্ষেপে অসহযোগিতার নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়। রণবীরের মুখপাত্র একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, অভিনেতা সম্পূর্ণ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি গভীর সম্মান রাখেন এবং পেশাদারি আলোচনা মর্যাদার সঙ্গেই হওয়া উচিত।

আরও পড়ুন: ‘প্রত্যেক সিরিয়ালে সিঁদুর উড়ে এসে নায়িকার সিঁথিতে পড়ে’! বাংলা সিরিয়ালের বাঁধাধরা দৃশ্যকে তীব্র ট্রোল নেটিজেনদের, ‘বিয়েও মেনে চলে নিউটনের তত্ত্ব’

নেপথ্যে ‘ধুরন্ধর’-এর ব্লকবাস্টার সাফল্য

ইন্ডাস্ট্রির একাংশের মতে, বক্স অফিসে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ (Dhurandhar) ফ্র্যাঞ্চাইজির ঐতিহাসিক সাফল্যের কারণেই রণবীরকে নিয়ে এই নতুন মেরুকরণ তৈরি হয়েছে। এই ছবিগুলি বক্স অফিসে উপচে পড়া ভিড় টেনে এনেছে। সেই কারণেই প্রেরণা অরোরা মনে করিয়ে দিয়েছেন, ‘রণবীর যখন ইন্ডাস্ট্রিতে এসেছিল, তখনও সুপারস্টার ছিল, আর আজও সুপারস্টার। নিজেকে ও অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।’ সব মিলিয়ে ডন ৩ বিতর্ক আপাতত মিটে গেলেও, বলিউডের অন্দরের এই চাপানউতোর যে এখনই থামছে না, তা স্পষ্ট।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment