Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

কোথায় গেলো বেবি বাম্প? অবাক নেটিজনদের ফের চমক নেহা কাক্করের

আজ সকালেই খুশির খবরটি প্রকাশ্যে এনেছিলো নেহা কাক্কর। নিজের ছবি দিয়ে জানান তিনি এবার মা হতে চলেছেন। ছবিতেও

কোথায় গেলো বেবি বাম্প? অবাক নেটিজনদের ফের চমক নেহা কাক্করের

আজ সকালেই খুশির খবরটি প্রকাশ্যে এনেছিলো নেহা কাক্কর। নিজের ছবি দিয়ে জানান তিনি এবার মা হতে চলেছেন। ছবিতেও দেখা গিয়েছে বেবি বাম্প। কিন্তু ওই ছবি দেওয়ার কিছুক্ষন পরেই নতুন ছবি শেয়ার করেন নেহার স্বামী রোহনপ্রীত সিং। ছবিতে দেখা গিয়েছে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে বসে আছেন নেহা কক্কর।

কিন্তু হলুদ রঙের লেহঙ্গায় দেখা গেলো না নেহার বেবি বাম্প। আর এই ছবি সামনে আসতেই আরো এক নানা গুঞ্জন উঠেছে নেট পাড়ায়। অনেকের মতে কোথায় গেলো নেহার বেবি বাম্প? কেউ বলছেন তাহলে কি নেহা মা হচ্ছে না। কিন্তু সেই নিয়ে নেহা আর তার স্বামী কোন কিছুই বলেন নি। কিন্তু নেট পাড়ায় চর্চা তো তুঙ্গে। প্রসঙ্গত, অক্টবর মাসেই ধুমধাম করে বিয়ে করেন এই নব দম্পতি। যেখানে উপস্থিত ছিলো বলিউডের বহু তারকা। বিয়ের কদিন বাদেই এই নব দম্পতি হানিমুনে দুবাই পাড়ি দেন। আর হানিমুন পার করেই এবার খুশির খবর দিলেন নেহা।

কিন্তু নেহার এই আনন্দের খবর নিয়ে ইতিমধ্যেই নেট পাড়ায় নানা গুঞ্জন উঠতে শুরু করে। নেহার ছবিতে অনেকেই কমেন্ট করেছেন এতো তাড়াতাড়ি বাচ্চা…. তো আবার অন্য কেউ লিখেছেন কি কোনো সম্ভব হল… সব মিলিয়ে ইতিবাচক কমেন্টের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নেতিবাচক কমেন্টও। আর এসবের মাঝেই রাতারাতি গায়েব হয়ে গেলো নেহার বেবি বাম্প পুরো ব্যাপারটা যেন তালগোল পাকিয়ে যাচ্ছে নেটিজেনদের।

আরও পড়ুন: ‘৩ বার বাচ্চা নষ্ট করেছি আমরা’! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করে তীব্র সমালোচনার সম্মুখীন অভিনেতা সম্রাট মুখার্জি, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment