Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

দুই সন্তানের মা হওয়ার পরেও ধরে রাখা যায় আগের মত মারকাটারি চেহারা! অবশেষে সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী করিনা কাপুর, শরীরচর্চার ভিডিও মুহূর্তে ভাইরাল

দুই সন্তানের মা হওয়ার পরেও ধরে রাখা যায় আগের মত মারকাটারি চেহারা! অবশেষে সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী করিনা কাপুর, শরীরচর্চার ভিডিও মুহূর্তে ভাইরাল

বলিউডের অন্যতম ফিট অভিনেত্রীর কথা বললেই উঠে আসে করিনা কাপুর খান এর নাম। দুই সন্তানের মা হওয়ার পরেও যেভাবে অভিনেত্রী আগের মত নায়িকাসুলভ চেহারা ধরে রাখতে সক্ষম হয়েছেন তা সত্যিই অবাক করে নেটিজেনদের। এর আগেও জিরো ফিগার চেহারা দিয়ে সকলকে চমকে দিতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী।

তবে এখন আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে তার চেহারা। এবার অবশেষে কিভাবে নিজের চেহারা ধরে রাখতে হবে সে ব্যাপারে নানান অজানা তথ্য অনুগামীদের জন্য ফাঁস করতে দেখা গেল অভিনেত্রীকে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন তিনি নিয়মিত যোগা করেন। পাশাপাশি ইতিমধ্যেই একজন সেলিব্রেটি যোগা শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে বাড়িতেই শরীর চর্চা শুরু করেছেন তিনি।

মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাকে শরীরচর্চার নানান ভিডিও তাই পোস্ট করতে দেখতে পান অনুগামীরা। পাশাপাশি এদিন অভিনেত্রী জানিয়েছেন তার শিক্ষিকা কড়া পাহারার মধ্যে রাখেন তাকে যে কারণে অন্য কোনো ধরনের খাবার খেতে পারেন না তিনি। তবে মাঝেমধ্যে একটু বিরিয়ানি এবং অন্য ধরনের খাবারের প্রতি সংযম হারিয়ে খেয়ে ফেলতে দেখা যায় অভিনেত্রী।কে তবে তা সত্ত্বেও তিনি যেভাবে চেহারা ধরে রেখেছেন তা দেখে মুগ্ধ হয়েছেন অনুগামীরা।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে না বসেই করলেন হানিমুন, প্রকৃতির মাঝে গভীর প্রেমে লিপ্ত ইমন ও নীলাঞ্জন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment