Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
21 June 2026

বিয়ের পিঁড়িতে না বসেই করলেন হানিমুন, প্রকৃতির মাঝে গভীর প্রেমে লিপ্ত ইমন ও নীলাঞ্জন

বাগদানের পর্ব মেটাতে না মেটাতেই সোজা চলে গেলেন পাহাড়ে হানিমুন করতে। সেখানেই চুটিয়ে প্রেম করছেন ইমন ও

বিয়ের পিঁড়িতে না বসেই করলেন হানিমুন, প্রকৃতির মাঝে গভীর প্রেমে লিপ্ত ইমন ও নীলাঞ্জন

বাগদানের পর্ব মেটাতে না মেটাতেই সোজা চলে গেলেন পাহাড়ে হানিমুন করতে। সেখানেই চুটিয়ে প্রেম করছেন ইমন ও নীলাঞ্জন। তৃতীয়াতেই একেবারে ফিল্মি স্টাইলে নিজেদের বাগদান পর্ব মেটান তাঁরা। তারপরেই বিয়ের পিঁড়িতে না বসে সোজা চলে যান ‘প্রি হানিমুন’ করতে। শহরের থেকে দূরে প্রকৃতির কাছে, দার্জিলিংয়ের পাহাড়ে। সেখানে এবার চুটিয়ে করছেন প্রেম। আর নেই কোনো বারণ।

একে অপরের প্রেমে এতটাই মগ্ন হয়ে গেলেন রীতিমত সবার সামনে হবু স্বামীকে চুমু খেলেন ইমন। নিজেদের সেই ছবি শেয়ার করলেন নিজের সোস্যাল মিডিয়ায়।

সম্প্রতি বাগদানের পর্ব শেষ করেই প্রি হানিমুনে মেতে রয়েছেন জাতীয় পুরস্কার পাওয়া গায়িকা ইমন চক্রবর্তী। পাহাড়ের কোলে চুটিয়ে প্রেম করছেন দুজনে। দার্জিলিংয়ের পাহাড়ে গিয়ে বিয়ের আগেই সেরে ফেললেন হানিমুন। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত গুলি। প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন দুজনে। আর নেই কোন বারন। হবু স্বামীর গালে চুম্বন করছেন ইমন। তাদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশনে ভক্তেরা তাদের নতুন জীবনের জন্য জানায় শুভেচ্ছা। শহর দূরে প্রকৃতির কাছে, পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একসঙ্গে ছবি শেয়ার করেন ইমন ও নীল।

আরও পড়ুন: সিক্রেট সান্তাঃ বড়দিনের আগে মূক-বধির শিশুদের হাতে কেক, উপহার তুলে দিলেন অভিনেত্রী ঋতাভরী

শোনা যাচ্ছে, বাগদানের পরেও একসাথে ঘর করছেন না টলিপাড়ার এই নতুন দম্পতি। বাগদান পর্ব সেরে আর কয়েকদিন পরেই বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে। করোনা আবহে সামাজিক বিয়ে সম্ভব নয় তাই পরিস্থিতি স্বাভাবিক হলেই বড় করে ফিল্মি স্টাইলে বিয়ে সারবেন ইমন। কিন্তু হানিমুনটা সেরে ফেলতে কি দোষ? তাই বিয়ের আগেই প্রকৃতির মাঝে হবু স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন ইমন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment