Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

‘৬০ বছর বয়সেও নাচেন ঠিক ১৫ বছরের যুবতীর মতো’! ‘সোনার সংসারে’র মঞ্চে অভিনেত্রী দেবশ্রী রায়ের নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও

‘৬০ বছর বয়সেও নাচেন ঠিক ১৫ বছরের যুবতীর মতো’! ‘সোনার সংসারে’র মঞ্চে অভিনেত্রী দেবশ্রী রায়ের নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। তবে অন্যতম বর্ষীয়ান অভিনেত্রী হলেও এখনও উঠতি অভিনেত্রীদের বলে বলে পাল্লা দিতে পারেন দেবশ্রী রায়, এমনটাই মনে করেন তার অনুগামীরা। এবার অনুগামীদের কথা সত্যি করেই জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড এর মঞ্চে বাকি অভিনেত্রীদের ছাপিয়ে উজ্জ্বল হয়ে উঠতে দেখা গেল প্রবীণ এই অভিনেত্রীকে।

জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড এর মঞ্চে তার নাচ দেখে আরো একবার নতুন করে তার প্রেমে পড়লেন অনুগামীরা। প্রসঙ্গত দীর্ঘদিন পর জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকটির মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসতে দেখা গিয়েছে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।

মাঝখানে বেশ কিছুদিন রাজনীতির ময়দানে জড়িয়ে পড়ে অভিনয় জগৎ থেকে সরে যেতে হয়েছিল তাকে। তবে ছোট পর্দায় ফিরে আসার পর অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন দীর্ঘদিনের বিচ্ছেদ হলেও আজও ক্যামেরার সঙ্গে তার আগের মতোই সুসম্পর্ক বজায় রয়েছে।

আরও পড়ুন: রাইফেল দিয়ে ভেঙে দিয়েছিলেন ডোনা গাঙ্গুলীর বাড়ির কাঁচ! ‘দাদাগিরি’র মঞ্চে নিজের পুরোনো কাণ্ডের কথা স্বীকার করলেন সৌরভ গাঙ্গুলী, ভাইরাল ভিডিও

এবার সোনার সংসারের মঞ্চে বলিউডি গানে নেচে সকলকে তাক লাগিয়ে দিলেন দেবশ্রী রায়। কমেন্টের মাধ্যমে এদিন নেটিজেনদের একটি বড় অংশ স্বীকার করে নিয়েছেন যে দেবশ্রী রায়ের নাচের প্রতিভা আসলে চিরন্তন। যে কারণে ৬০ বছর বয়সে মঞ্চে উঠেও সকলকে তাক লাগিয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। এখানে ক্লিক করে ভিডিওটি দেখুন (এখানে ক্লিক করুন)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment