Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

‘অনুষ্কাকে বিয়ের পরেই বিরাট কোহলির খেলায় অবনতি ঘটেছে’! পাক-ক্রিকেটার শোয়েব আখতারের মন্তব্যে তীব্র চাঞ্চল্য ক্রিকেট-দুনিয়ায়, মন্তব্যে রেগে কাঁই অনুষ্কা ভক্তরা, আজব দাবি শোয়েব আখতারের

‘অনুষ্কাকে বিয়ের পরেই বিরাট কোহলির খেলায় অবনতি ঘটেছে’! পাক-ক্রিকেটার শোয়েব আখতারের মন্তব্যে তীব্র চাঞ্চল্য ক্রিকেট-দুনিয়ায়, মন্তব্যে রেগে কাঁই অনুষ্কা ভক্তরা, আজব দাবি শোয়েব আখতারের

সম্প্রতি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।পাশাপাশি তাঁর ক্রিকেটের ফর্ম নিয়েও বেশ সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তাকে। তবে এবার সরাসরি তার ব্যক্তিগত জীবনকে আক্রমণ করে বসেতে দেখা গেল পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারকে। এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি অনুষ্কা শর্মাকে বিরাট কোহলির খেলার অবনতির জন্য দায়ী করেছেন শোয়েব আখতার।

এদিন শোয়েব জানিয়েছেন ১৪-১৫ বছর ধরে গড়ে ওঠে একজন ক্রিকেটারের খেলোয়াড় জীবন। তার মধ্যে প্রথম ৫-৬ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় একজন ক্রিকেটার সবথেকে ভালো খেলতে সক্ষম হন। যে কারণে এই সময়ে অনুষ্কা শর্মাকে বিয়ে করা বিরাট কোহলির উচিত হয়নি বলে মন্তব্য করেছেন শোয়েব।

পাশাপাশি জানিয়েছেন তিনি যদি বিরাট কোহলির জায়গায় থাকতেন তাহলে শুধু ক্রিকেটেই মন দিতেন। কখনোই বিয়ের কথা চিন্তা করতেন না। বলাই বাহুল্য বিরাট কোহলির খারাপ ক্রিকেটের জন্য অনুষ্কা শর্মাকে দায়ী করা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।

আরও পড়ুন: জুতো পরিষ্কারে মগ্ন ভারতীয় ক্যাপ্টেন, ছবি তুলে পোষ্ট করলেন স্ত্রী অনুষ্কা! মুহূর্তে হলো ভাইরাল!

পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনুষ্কা শর্মার অনুগামীদেরও। তারা জানিয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত হয়নি। তবে এখনো গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বিরাট-অনুষ্কা কেউই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment