Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
6 July 2026

শীতও কাবু করতে পারেনি ইউভানকে, বাবা-মায়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে চুটিয়ে মজা করলেন এই একরত্তি, মা-ছেলের মিষ্টি ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

শীতও কাবু করতে পারেনি ইউভানকে, বাবা-মায়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে চুটিয়ে মজা করলেন এই একরত্তি, মা-ছেলের মিষ্টি ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

ইউভান চক্রবর্তী এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সেনসেশন এই একরত্তি। ২০১৯’এ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী একে অপরের সাথে গাঁটছড়া বাঁধেন। এরপর ২০২০’তেই তাদের কোল আলো করে আসে এই একরত্তি। ছোট থেকেই তার বড় হয়ে ওঠার বিভিন্ন মুহুর্ত শেয়ার করে নেন তার অভিভাবকরা। ইতিমধ্যেই এক বছর বয়স হতে না হতেই বিদেশ ভ্রমণও সেড়েছেন তিনি। সম্প্রতি বাবা-মায়ের সাথে পাহাড়েও ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নেটনাগরিকদের মধ্যে ভাইরাল।

রাজ চক্রবর্তী যে ভিডিওটি রিল ভিডিও আকারে শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে মায়ের সাথে খেলছে ছোট্ট ইউভান। কাঁচের ওপারে মা আর এপারে সে, মায়ের সাথে খেলা করছে নিজের মনে। আবার মায়ের হাত ধরে সিঁড়ি দিয়ে উঠতেও দেখা গিয়েছে তাকে। এরপরে অভিনেত্রী তাকে কোলে তুলে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে শুরু করেন। আর এমন সুন্দর মুহূর্ত চোখের সামনে দেখে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি, ফোন বার করে তা ক্যামেরাবন্দি করে ফেলেছিলেন। সম্প্রতি সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করে লিখেছেন, “টু (টু) কিউটি পাই”।

সম্প্রতি পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছিল সেখানে বেশ ভালই ঠান্ডা ছিল। তবে ঠান্ডাও কাবু করতে পারেনি এই একরত্তিকে। মাথায় টুপি, সোয়েটার, ট্রাউজার ও পায়ের বুট পরে মায়ের সাথেই ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। শুভশ্রীর পরনে ছিল রয়েল ব্লু রঙের একটি সোয়েটার আর ব্লু ডেনিম জিন্স। সোশ্যাল মিডিয়ায় এই একরত্তিকে দেখতে পেয়ে বেজায় খুশি নেটনাগরিকরা।

আরও পড়ুন: ”ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।”তাহলে কী এবার বিয়ের পিঁড়িতে বসছেন একতা কাপুর?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment