Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

অভিনয়ের পাশাপাশি ক্যামেরাও দুর্দান্ত চালাতে জানেন সকলের প্রিয় মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, এত সুন্দর ক্যামেরা চালায় মিঠাই, হতবাক সবাই, ভাইরাল ভিডিও

অভিনয়ের পাশাপাশি ক্যামেরাও দুর্দান্ত চালাতে জানেন সকলের প্রিয় মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, এত সুন্দর ক্যামেরা চালায় মিঠাই, হতবাক সবাই, ভাইরাল ভিডিও

বর্তমানে বেঙ্গল টপার মিঠাই। ধারাবাহিক শুরুর প্রথম দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে রেখেছে মিঠাই। একান্নবর্তী পরিবার এবং মিঠাই এবং উচ্ছেবাবুর দারুন কেমিস্ট্রি দর্শকদের আকর্ষণীয় করে তুলেছে দিন দিন। এছাড়াও দর্শকদের মনোরঞ্জন করতে নিত্যদিনের টুইস্ট তো ধারাবাহিকে লেগেই রয়েছে। নতুন-পুরনো সমস্ত ধারাবাহিকে পেছনে ফেলে বরাবর টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকের হাত ধরেই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। দর্শকের মনের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীকে সকল দর্শকরা খুব ভালোবাসেন।

সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই বিভিন্ন রিল ভিডিও, ছবি শেয়ার করতে থাকেন। এছাড়াও মিঠাই এর বিভিন্ন ফ্যান পেজ থেকে ভিডিও আপলোড হয় সোশ্যাল মিডিয়াতে। শুধুমাত্র অনস্ক্রীন মিঠাই কে নয় অফস্ক্রিন সৌমিতৃষা কেও দর্শকেরা খুব ভালোবাসেন। অভিনয় এর ফাঁকে তার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি এরকমই একটি অফস্ক্রিন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভিডিওটিতে দেখা গিয়েছে শুটিং ফ্লোরে কিরকম ভাবে শুটিং হয় মিঠাই সেটে এবং ক্যামেরা রোলিং করতে দেখা গিয়েছে স্বয়ং মিঠাই অর্থাৎ সৌমিতৃষাকে। শুটিং এ উচ্ছেবাবুর সিন শুট করছিল অভিনেত্রী। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

আরও পড়ুন: দিদিমার সঙ্গে প্রণয়ে ব্যস্ত ভূপাল চন্দ্র বাবা হতে চলছে?

ভিডিও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনয়ের পাশাপাশি ক্যামেরাও চালাতে জানেন সকলের প্রিয় অভিনেত্রী। এমনিতেই দর্শকেরা মিঠাই কে দারুণ ভালোবাসেন তাই তার এই ভিডিওটি ভাইরাল হতে অসংখ্য মানুষ মিঠাই কে কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট করে ভালোবাসা জানিয়েছেন। নিজের অভিনয় জীবন খলনায়িকার চরিত্র দিয়েই শুরু হয়েছিল সৌমিতৃষার এরপরে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক কনে বউ এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রী। এর পরেই বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েন মিঠাই ধারাবাহিকের মাধ্যমে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment