Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

দিদিমার সঙ্গে প্রণয়ে ব্যস্ত ভূপাল চন্দ্র বাবা হতে চলছে?

দিদিমার সঙ্গে প্রণয়ে ব্যস্ত ভূপাল চন্দ্র বাবা হতে চলছে?

টলিপাড়ায় অন্যতম জনপ্রিয় মুখ রানী রাসমণি তথা দিতিপ্রিয়া। এ মুহূর্তে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম “করুণাময়ী রানী রাসমণি”। টিআরপি-র তালিকায় শীর্ষে নাম তুলেছে এই ধারাবাহিকটি। সম্প্রতি টলিপাড়ার গুঞ্জন দিতিপ্রিয়া ওরফে রানী রাসমণি এবং নাতি ভূপাল চন্দ্র অভিনয় বহির্ভূত জীবনে প্রেমলীলায় মত্ত। শুটিংয়ের সেটের বাইরে মাঝে মধ্যেই একে অপরকে একসঙ্গে দেখা যায়।

দিতিপ্রিয়া “করুণাময়ী রানী রাসমণি” ধারাবাহিকটির সঙ্গে একেবারে প্রথম দিন থেকেই জড়িত। শুরুর দিন থেকে এখনো পর্যন্ত তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অন্যদিকে, ভূপাল ওরফে বিশ্ববাবু ‘রাণীমা’র নাতির চরিত্রে অভিনয় শুরু করেছেন বছর এক আগে। ধারাবাহিক ও রানী রাসমনির জীবনের গতি অনুযায়ী অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে চলতে হয়েছিল রাণীমাকে। সম্প্রতি, ধারাবাহিকের কাহিনী অনুযায়ী এক বড়োসড়ো মোড় আসতে চলেছে ভূপালের জীবনে। সন্তানসম্ভবা প্রসন্নময়ী প্রথম মা হওয়ার আনন্দে যখন আটখানা। এরই মাঝে দুঃসংবাদ এল, ভূপালকে বাঘে টেনে নিয়ে যাওয়ার। কি হতে চলেছে ভূপালের জীবনে সেই টানাপোড়েন নিয়ে আসতে চলেছে পরবর্তী এপিসোড ‘সুন্দরবন পর্ব’।

সম্প্রতি, এক সংবাদমাধ্যমে ভূপাল জানান, সুন্দরবন পর্ব শুটিংয়ের নিয়ে ব্যস্ত থাকার দরুন ধারাবাহিকে বাবা হওয়ার আনন্দ এখনও অনুভব করতে পারেননি। তবে রিল এবং রিয়েল দুয়ের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। তাই রিলে বাবা হলেও রিয়েল জীবনে এই সুখবর নিছক কাল্পনিক রূপকথা।

আরও পড়ুন: ভক্তদের কাঁধে নেচে নেচে এগোচ্ছেন শান্তিপুরের মা কালী! বিসর্জনের ভিডিও নেটদুনিয়ায় তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment