Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

পায়ে গুরুতর চোট পেয়েছেন সকলের প্রিয় মিঠাই! চিন্তায় ঘুম উড়ল ভক্তদের, লিগামেন্টে চোট সৌমিতৃষার, মিঠাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা

পায়ে গুরুতর চোট পেয়েছেন সকলের প্রিয় মিঠাই! চিন্তায় ঘুম উড়ল ভক্তদের, লিগামেন্টে চোট সৌমিতৃষার, মিঠাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা

দর্শকদের প্রিয় মিঠাই রানী বিপদে! অনস্ক্রিন নয় এবার অফস্ক্রিনই গুরুতর চোট এর সম্মুখীন হলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সম্প্রতি পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী, সেই কথাই নিজে সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে ভক্তদের সাথে ভাগ করে নিলেন তিনি। পর্দায় মিঠাই যেমন একজন ছটফটে চঞ্চল প্রকৃতির মেয়ে বাস্তবেও অভিনেত্রী সৌমিতৃষা তেমনটাই ছটফটে চঞ্চল। একমুহূর্ত চুপচাপ বসে থাকেন না তিনি যার ফলে এই বিপত্তি। আচমকাই পায়ে চোট পেলেন অভিনেত্রী।

পায়ের অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। পায়ে বাঁধা রয়েছে ব্যান্ডেজ এবং বিশেষ সুরক্ষার জন্য নিক্যাপ ও পরে রয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সেই স্টোরি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তিনি এবং আরো একবার ভগবানের দ্বারস্থ হয়েছেন সৌমিতৃষা। ভগবানের কাছে নিজের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন ‘কঠিন সময় পড়লে ভগবানকে ডাকুন।’

সৌমিতৃষার ইনস্টাগ্রামের এই পোস্ট দেখে দারুণ ভয় পেয়ে রয়েছে মিঠাই ভক্তরা। মিঠাই ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী সৌমিতৃষা দর্শকের মনে আলাদা এক ভালবাসার জায়গা তৈরি করে নিয়েছেন। প্রত্যেকেই মিঠাই কে খুব ভালবাসে, তাই অভিনেত্রীর এই বিপদের দিনে ভক্তরা বেশ চিন্তিত তাকে নিয়ে। সকলেই তাদের প্রিয় মিঠাইয়ের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন।

আরও পড়ুন: ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান কে হারাতে ‘নিম্বু সোডা’ গান নিয়ে এলেন এক লেবুর সরবত বিক্রেতা কাকু! সোশ্যাল মিডিয়ায় বাদাম কাকুকে টেক্কা দিতে এবারে নতুন গান গাইলেন লেবু কাকু, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে মিঠাই ধারাবাহিকে জমজমাট টানটান উত্তেজনা পর্ব চলছে। যার ফলে শুটিং থেকে বিরতি নিতে পারবেন না অভিনেত্রী, চোট লাগা পা নিয়েই তাকে শুটিং করতে হবে। তাই জন্যই বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে অভিনেত্রীকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment