Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

সকলের প্রিয় খুকুমণি এবারে ট্রেন্ডিং গানের সাথে কোমর দুলিয়ে তাক লাগিয়ে দিল সকল দর্শকদের, সোশ্যাল মিডিয়ায় মূহুর্তে ভাইরাল ভিডিও

সকলের প্রিয় খুকুমণি এবারে ট্রেন্ডিং গানের সাথে কোমর দুলিয়ে তাক লাগিয়ে দিল সকল দর্শকদের, সোশ্যাল মিডিয়ায় মূহুর্তে ভাইরাল ভিডিও

বর্তমানে স্টার জলসার পর্দার জনপ্রিয় ধারাবাহিক হলো খুকুমনি হোম ডেলিভারি। ধারাবাহিক শুরুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে প্রতিটি সদস্য এবং ধারাবাহিকের গল্প। ইতিমধ্যেই এই ধারাবাহিক মিঠাই এর কাছাকাছি পৌঁছে গিয়েছে টিআরপি তালিকাতেও। একটি সাধারণ হোম ডেলিভারি করা মেয়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে খুকুমণির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। যাকে আমরা এর আগে সাঁঝের বাতি ধারাবাহিকে চুমকির চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি।

এর আগে স্টার জলসার সাঁঝের বাতি ধারাবাহিকে দীপান্বিতা চুমকির চরিত্রে নেগেটিভ রোল করেছিল। সেখানেও অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের চরিত্র ফুটিয়ে তুলেছিল সকলের সামনে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝে মাঝে নিজের বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড করতে থাকেন ইনস্টাগ্রাম একাউন্ট। এবারে সেরকমই একটি ভিডিওর মাধ্যমে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এর মাধ্যমে জনপ্রিয় ট্রেন্ডিং সং মেরে ইয়ার গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে দীপান্বিতাকে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘আমি ডুবে গিয়েছে তোমাতে’। ভিডিওটিতে অভিনেত্রীকে পারপেল রঙ এর একটি টপ এবং প্যান্ট পরে দেখা গিয়েছে। ইতিমধ্যে দীপান্বিতার এই ভিডিওটি হাজার হাজার মানুষ পছন্দ করেছেন এবং বর্তমানে এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের মুকুটে এবার নতুন পালক! ‘কাঁচা বাদাম’ রিমিক্স করলেন বিদেশি সংগীত পরিচালক, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment