Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

কথার খেলাপ করেছেন হিমেশ! ‘আমাকে মুম্বাইতে বাড়ি-গাড়ি কিনে দেবে বলেও দেয়নি’! হিমেশ রেশমিয়ার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন সুপারহিট রানু মন্ডল

কথার খেলাপ করেছেন হিমেশ! ‘আমাকে মুম্বাইতে বাড়ি-গাড়ি কিনে দেবে বলেও দেয়নি’! হিমেশ রেশমিয়ার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন সুপারহিট রানু মন্ডল

রেল স্টেশন থেকে উঠে এসে তিনি জায়গা পেয়েছিলেন রিয়েলিটি শো এর মঞ্চে। পাশাপাশি করে ফেলেছিলেন একটি জনপ্রিয় গানের প্লেব্যাকও। তবে ভাগ্যের ফেরে এখনো রানাঘাটের ভাঙাচোরা বাড়িতে আটকে রয়েছেন ভাইরাল গায়িকা রানু মন্ডল। তবে তার জীবনকাহিনী জানার জন্য এখন তার বাড়িতে আনাগোনা লেগে থাকে উঠতি ইউটিউবারদের। তাদের কাছেই এবার বিস্ফোরক অভিযোগ আনলেন জনপ্রিয় এই গায়িকা।

প্রসঙ্গত যখন সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডলের গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল, তখন মুম্বাই থেকে তাকে ডেকে নিয়েছিলেন বলিউড গায়ক হিমেশ রেশমিয়া। তার পরিচালনায় ‘তেরি মেরি কাহানি: নামের একটি গান গেয়ে ফেলেছিলেন রানু। সে সময় জানিয়েছিলেন মুম্বাইতে তাকে থাকার জন্য ফ্ল্যাট এবং গাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হিমেশ রেশমিয়া। তবে এবার তোতন ঘোষ নামের এক জনপ্রিয় ইউটিউবারকে গায়িকা অভিযোগ জানালেন যে প্রতিশ্রুতি রাখেননি হিমেশ রেশমিয়া। প্লেব্যাক করতে যেহেতু নিয়মিত মুম্বাই যাওয়া যায় না, সে কারণে মুম্বাইতেই ফ্ল্যাট কিনে দেবেন বলেও শেষ পর্যন্ত কিছুই দেননি হিমেশ রেশমিয়া, এমনটাই দাবি গায়িকার।

তবে বলিউডে গান গাওয়ার সুযোগ পেলেও তার সৌভাগ্য দীর্ঘস্থায়ী হয়নি। কখনো ছবি তুলতে আসা অনুগামীর সঙ্গে খারাপ ব্যবহার, কখনো স্টেজে উঠে গানের কথা ভুলে যাওয়া। বিভিন্ন দিক থেকে বিতর্কে জড়িয়ে ছিলেন রানু মন্ডল। হিমেশ রেশমিয়া তাকে প্রতিশ্রুতি দিলেও এখনো তিনি রানাঘাটের ভাঙাচোরা বাড়িতেই বাস করতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: ‘পুরুষ কি নিজের সঙ্গেই প্রেম করছে?’, ‘জালিম’ গানে নারী কণ্ঠের বঞ্চনা নিয়ে সরব সোনা মহাপাত্র

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment