Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

‘F**k you’! সিনেমা থেকে বাদ দেওয়ায় পরিচালক সুব্রত সেনকে প্রকাশ্যে গালিগালাজ করলেন অভিনেতা রাহুল ব্যানার্জি! ‘দ্বিচারিতা মনোভাব’ নিয়েও প্রশ্ন তুললেন ক্ষুব্ধ সুপারস্টার অভিনেতা

‘F**k you’! সিনেমা থেকে বাদ দেওয়ায় পরিচালক সুব্রত সেনকে প্রকাশ্যে গালিগালাজ করলেন অভিনেতা রাহুল ব্যানার্জি! ‘দ্বিচারিতা মনোভাব’ নিয়েও প্রশ্ন তুললেন ক্ষুব্ধ সুপারস্টার অভিনেতা

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত টলিউড ইন্ডাস্ট্রিতে। তবে এবার না বলে সিনেমা থেকে বাদ দেওয়ায় প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা গেল অভিনেতাকে। পাশাপাশি সিনেমার পরিচালককে প্রকাশ্যে গালিগালাজও করেছেন রাহুল। গোটা ঘটনায় বেশ অবাক অভিনেতার অনুগামীরা। রাহুলের থেকে তারা এমনটা আশা করেন না, এমনটাই জানিয়েছেন রাহুলের অনুগামীদের একটি বড় অংশ।

প্রসঙ্গত বর্তমানে পুরুলিয়ায় নিজের আগামী ছবি ‘প্রজাপতি’র শুটিং করছেন টলিউড পরিচালক সুব্রত সেন। এদিন সেখান থেকেই একটি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যে ছবির কমেন্ট বক্সে রাহুল প্রকাশ্যে পরিচালককে গালিগালাজ করার পাশাপাশি জানান, না বলে তাকে সিনেমা থেকে বাদ দিয়ে পরিচালক দ্বিচারিতা করেছেন। তবে সুব্রতবাবু অবশ্য ঠান্ডা মাথায় পাল্টা কমেন্ট এর মাধ্যমে ক্ষমা চেয়ে নেন অভিনেতার কাছ থেকে।

জানান রাহুলকে নিয়ে যে চরিত্রটি লিখছিলেন, শেষ পর্যন্ত সেই চরিত্রটির গুরুত্ব অনেকটাই কমে যায়। সেই চরিত্রে তিনি রাহুলের মতো গুরুত্বপূর্ণ অভিনেতাকে কাস্ট করতে চাননি। তার পাশাপাশি তিনি এটাও মেনে নেন ফোন করে গোটা ব্যাপারটি রাহুলের সঙ্গে আলোচনা করা তার উচিত ছিল।

আরও পড়ুন: ‘ধুলোকণা’ ধারাবাহিকের শাড়ি ছেড়ে এবার মডার্ন ড্রেসে ধরা দিলেন অভিনেত্রী মানালি দে! অভিনেত্রীর অন্যরকম লুকে ঘায়েল নেটদুনিয়া, ভাইরাল ছবি

তবে রাহুলের কমেন্টে পাল্টা কমেন্ট করে দ্বিচারিতা নিয়ে কটাক্ষ করতে দেখা যায় টলিউড প্রযোজক রানা সরকারকে। অনেকেই সন্তানের জন্ম দিয়ে সন্তানকে দেখভাল করেন না এই প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন রানা সরকার। নেটিজেনদের অনেকেই মনে করছেন হয়তো এভাবেই টলিউডের সিনিয়র পরিচালককে প্রকাশ্যে গালিগালাজ করায় রাহুলের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলে তার উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রযোজক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment