Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

ফেসবুকে তরুণীর নামে ভুয়ো প্রোফাইল খুলে অশ্লীল পোস্ট, সাজা হাওড়ার যুবকের

ক্ষতিপূরণ দিতে হবে অভিযোগকারীকে

ফেসবুকে তরুণীর নামে ভুয়ো প্রোফাইল খুলে অশ্লীল পোস্ট, সাজা হাওড়ার যুবকের
ফেসবুকে তরুণীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশ্লীল ছবি পোস্ট করার দায়ে কারাদণ্ড হল হাওড়ার এক যুবকের।
কলকাতা নগর দায়রা আদলত অভিযুক্ত অরূপ কর্মকারকে ৮ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা ধার্য করেছে।
ঘটনার সূত্রপাত ২০১৫ সালের অক্টোবরে। ২০১৫ সালের ১৭ অক্টোবর দেবকন্যা গুহ নামে এক তরুণী কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ করেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তরুণীর আরও অভিযোগ, ওই ফেসবুক প্রোফাইলে তাঁর ও বোনের ছবি বিকৃত করে পোস্ট করা হত। এছাড়া প্রচুর অশ্লীল পোস্টও করা হয়।
ঘটনার তদন্তে নেমে হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অরূপ কর্মকারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ২০১৬ সালের ২৩ শে নভেম্বর বছর ২৯ এর অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ।
দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর অরূপ কর্মকারকে দোষী সাব্যস্ত করে আদালত। আইটি অ্যাক্ট ২০০০ এর ৬৭ ধারায় অভিযুক্তকে চার মাসের জেল ও দেড় লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। সেই সঙ্গে আইটি অ্যাক্ট ২০০০ এর ৬৬ সি ধারায় দোষী সাব্যস্ত করে আরও চার মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা নগর দায়রা আদালত। পুরো জরিমানা অভিযোগকারী দেবকন্যা গুহকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal