Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

কলকাতায় ৩০ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত, গ্রেফতার ১

কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর বাজেয়াপ্ত করল জাল নোট

কলকাতায় ৩০ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত, গ্রেফতার ১

লোকসভা নির্বাচন চলাকালীন ফের বিপুল জাল নোট উদ্ধার হলো কলকাতা থেকে। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ৩০ লক্ষ টাকার জাল নোট সহ কৌশিক নাথ নামে এক ব্যক্তিকে পাকড়াও করে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। ধর্মতলা বাস স্ট্যান্ড সংলগ্ন ডোরিনা ক্রসিং থেকে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাকে তল্লাশি করে উদ্ধার হয় ৩০ লক্ষ টাকার জাল নোট। কোথা থেকে এই পরিমাণ জাল নোট পেয়েছে বা কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল, তা নিয়ে পুলিশকে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি কৌশিক নাথ নামে ওই ব্যক্তি। অভিযুক্তের কাছ থেকে জাল নোট বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত জাল নোটের বিষয়ে আয়কর দফতর ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

আরও পড়ুন: বীরভূমে এগিয়ে শতাব্দী রায়, দু’নম্বরে বিজেপি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal