Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

পুলিশের জালে ভুয়ো আইপিএস অঙ্কিত কুমার সিংহ

পুলিশের জালে ভুয়ো আইপিএস অঙ্কিত কুমার সিংহ

কলকাতা পুলিশের জালে আরও এক ভুয়ো আইপিএস। অঙ্কিত কুমার সিংহ নামে ওই ভুয়ো আইপিএসকে বালি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাইবার থানার অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করত সে। কলকাতা পুলিশের লোগো লাগানো গাড়ি নিয়ে ঘুরত। পুলিশের কাছে অভিযোগ আসতেই তদন্তে নামে। এরপর গ্রেফতার করা হয় অঙ্কিতকে

এরআগেও বেলঘরিয়া থেকে রাজর্ষি ভট্টাচার্য নামে এক ভুয়ো আইপিএসকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় রাজর্ষির গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীকেও। তার নীলবাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার সঙ্গে পার্ক স্ট্রিট থানায় কর্মরত এক এএসআই জড়িত।

কসবা ভুয়ো টিকাকাণ্ডে দেবাঞ্জন দেবের পর পুলিশের জালে জড়িয়ে পড়ছে একের পর এক ভুয়ো অফিসার।

আরও পড়ুন: শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসে ভয়বহ চুরি, চলন্ত ট্রেনে উঠে লুঠ চালালো দুষ্কৃতীরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal