Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

জল নেই বলে মহিলার মাথায় থুথু ছিটিয়ে চুল কাটলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়লেন জাভেদ, তুমুল ভাইরাল ভিডিও

জল নেই বলে মহিলার মাথায় থুথু ছিটিয়ে চুল কাটলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়লেন জাভেদ, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হলো এমন একটি প্লাটফর্ম যেখানে ভালো-খারাপ সমস্ত ভিডিও এই মুহুর্তের মধ্যে পড়ে। কখনো কখনো সেলিব্রিটিদেরও এই ধরনের কিছু ভিডিও ভাইরাল হয়ে পড়ে যা আমাদের অবাক করে তোলে। সম্প্রতি সেরকমই একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি হলো জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব এর।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলার চুল কাটতে গিয়ে তার মাথায় থুথু ছিটিয়েছেন জনপ্রিয় হেয়ার স্টাইলিশ জাভেদ হাবিব। এই ভিডিওটি দেখে নেটিজেনরা সকলেই জনপ্রিয় এই হেয়ার স্টাইল এর উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। মোটামুটি সারা দেশে জাভেদ হাবিব এর নাম রয়েছে। তবে হঠাৎই কেন এই জনপ্রিয় হেয়ার স্টাইলিশ এই ধরনের কাণ্ড ঘটালেন তা নিয়ে উঠেছে নানা ধরনের প্রশ্ন।

সম্প্রতি মুজাফফরপুর এর একটি ওয়ার্কশপ করিয়েছেন জনপ্রিয় এই হেয়ার স্টাইলিস্ট। সেখানেই ওয়ার্কশপ করতে গিয়েছিলেন পেশার বিউটিশিয়ান পূজা গুপ্তা। নতুন কিছু শেখার টানে তিনি জাভেদ হাবিব এর এই ওয়ার্কশপে যোগদান করেছিলেন এবং সেখানেই চুল কাটার একটি ডেমো দেখানোর জন্য পূজা কে ডেকে নেন জাভেদ। তারপর তিনি বারবার পূজার মাথাটা ঘোরাতে থাকেন এবং বোঝাতে বোঝাতে তিনি হঠাৎ বলে ওঠেন যদি জল না থাকে তাহলে এইভাবে জলের ব্যবহার করবে বলেই নিজের মুখের থেকে থুতু ছিটিয়ে দেয় পূজার মাথায়। ততক্ষনে পূজা গুপ্তার হাল তো একেবারেই বেহাল। উপস্থিত সকলেই হাসতে থাকেন। সব মিলিয়ে একেবারে অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হয় মঞ্চে।

আরও পড়ুন: ‘বিজেপি মানেই মহিলা বিদ্বেষী!’ মমতাকে নিয়ে কৈলাসের ট্যুইটে তীব্র প্রতিক্রিয়া নুসরত- কাকলি- শশীর

এরপর তিনি মঞ্চ থেকে নেমে যান এবং তার পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি জাভেদ হাবিবের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। এরপর জানা যায় যে জাভেদ হাবিব এর বিরুদ্ধে দিল্লি মহিলা কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং সেখান থেকেই জাভেদ হাবিব এর কাছে একটি নোটিশ গেছে এবং তিনি তাঁর এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন। যদিও তার এই কর্মকান্ডের জন্য নেটিজেনরা ক্ষমা করতে একেবারেই নারাজ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment