Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

সুন্দরী নন বলেই কি জাতীয় পুরস্কার পেয়েও অবহেলিত অনন্যা? ছোট পর্দার সুবর্ণলতা কে টলিউড দেয়নি যোগ্য সম্মান

সুন্দরী নন বলেই কি জাতীয় পুরস্কার পেয়েও অবহেলিত অনন্যা? ছোট পর্দার সুবর্ণলতা কে টলিউড দেয়নি যোগ্য সম্মান

ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী। অর্থাৎ সেই “সুবর্ণলতা” কে আজও ভুলতে পারেনি দর্শক। খোলা কোকড়ানো চুল, টানা চোখ, সে চোখে কাজল, শ্যামলা গায়ের রং, তীক্ষ্ণ নাক ঠোঁট ছোট পর্দার সুবর্ণলতার। এখনো বাংলা টেলিভিশন জগতের একাংশের দর্শক মনে করেন একমাত্র অনন্যাই সুবর্ণলতা কে সবথেকে ভালো ফুটিয়ে তুলতে পেরেছে। তবে ছোট পর্দায় এত জনপ্রিয়তা সত্বেও ধারাবাহিকে দেখতে পাওয়া যায় না অভিনেত্রীকে। খুব কম হাতেগোনা কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। তবে সিনেমা সিরিয়াল বাদ দিয়ে এখন কি করছেন অভিনেত্রী?

অভিনেত্রীর কর্মজীবন বেশ কর্মময়। যেকোনো গল্পের যেকোনো ধারাবাহিককে কাজ করেন না এই অভিনেত্রী। হাতেগোনা অল্প কয়েকটি ধারাবাহিকেই দেখা গিয়েছিল অনন্যাকে। আজ থেকে কয়েক বছর আগে জি বাংলায় “সুবর্ণলতা” ধারাবাহিক দেখা যায় তাকে। সেই সময় থেকে এখনো অবধি সুবর্ণলতা হিসেবে আলাদাই একটি ফ্যানবেস তার তৈরি হয়ে রয়েছে দর্শকের মনের মধ্যে। আর তারপর অভিনেত্রীকে দেখতে পাওয়া যায় “জয় কালী কলকাত্তাওয়ালী” ধারাবাহিকে। মাঝে আর কোন ধারাবাহিক বা জয় কালী কলকাত্তাওয়ালী পর আর কোন ধারাবাহিকে খুঁজে পাওয়া যায়নি অনন্যাকে।

শুধু ছোট পর্দা নয় দাপিয়ে কাজ করেছেন বড় পর্দাতেও। তবে সেখানেও হাতেগোনা কয়েকটি কাজের মাধ্যমে তৈরি করেছেন নিজের জনপ্রিয়তা। প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সিনেমায় কাজ করে এই অভিনেত্রী পেয়েছিলেন জাতীয় পুরস্কার। কিন্তু তারপরেও যেকোনো সিনেমায় দেখা যায়নি অভিনেত্রীকে। অভিনেত্রীর এই ব্যবহার থেকে স্পষ্ট যে তিনি খুব বেছে বেছে ভালো কাজ পেলে তবেই করেন নয়তো নয়। কিন্তু এমনকি কারণ থাকতে পারে যার জন্য এই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অভিনয় জগতে আর কাজ করছেন না? দর্শক একেবারে ভুলতে বসেছে ছোট পর্দার সুবর্ণলতা কে। ছোট পর্দার সুবর্ণলতা যেন একেবারে নিজেকে গুটিয়ে নিলেন ছোট পর্দা বড় পর্দা উভয়ই অভিনয় জগত থেকে! কিন্তু কেনো?

আরও পড়ুন: রয়েছে BMW, মার্সিডিজ বেঞ্জ! আজ ৪০৫ কোটি টাকার মালিক অনুপম খের, জেনেনিন বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এর বর্তমান সম্পত্তির পরিমাণ, ভাইরাল ভিডিও

আসলে জানা যায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন মোটেই সুখের নয়। বিয়ের মাত্র চার বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদে পরিণত হয়। গুঞ্জন শোনা গিয়েছিল যে ব্যক্তিগত জীবনের কারণেই অভিনয় জগৎ থেকে দূরে সরেছেন অভিনেত্রী। আবার এক জায়গায় অভিনেত্রী নিজেই বলেছিলেন খারাপ কাজ করার থেকে বই পড়ে সময় কাটানো ভালো। আবার অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন ভালো কাজ করার জন্য তিনি পরিচালকদের পায়েও ধরবেন না।

তবে সিনেমা সিরিয়াল বাদ দিয়ে অভিনেত্রী এখন ভালো কাজের সন্ধান পেয়েছেন ওটিটি প্লাটফর্মে। ওয়েব সিরিজের দুনিয়াতে আসতে আসতে পারি জমাচ্ছেন ছোট পর্দার সুবর্ণলতা। কিছুদিন আগেই হইচই এ “মোহমায়া” ওয়েব সিরিজের মাধ্যমে ফিরে আসেন অনন্যা। তারপর এখন অঞ্জন দত্ত পরিচালিত “মার্ডার বাই দ্যা সি” ওয়েব সিরিজ এ আবার দেখা যেতে চলেছে অনন্যাকে। অর্থাৎ অনন্যার অনুরাগীরা যারা অভিনেত্রীকে পর্দায় দেখতে ব্যস্ত তারা চোখ রাখতে পারেন ওটিটি প্লাটফর্ম গুলিতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story