Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

‘ফিল্ম লাইনের মেয়েছেলেরা গায়েপড়া হয়’! ‘দিদি নাম্বার ১-র মঞ্চে রঞ্জিত মল্লিকের বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন খরাজ মুখার্জি, শুনে হাঁ রচনা

‘ফিল্ম লাইনের মেয়েছেলেরা গায়েপড়া হয়’! ‘দিদি নাম্বার ১-র মঞ্চে রঞ্জিত মল্লিকের বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন খরাজ মুখার্জি, শুনে হাঁ রচনা

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হতে দেখা গিয়েছিল জনপ্রিয় টলিউড অভিনেতা খরাজ মুখার্জীকে। সেখানেই বিভিন্ন অভিনেতাদের নকল করে দেখাচ্ছিলেন তিনি। উপস্থিত সেলিব্রিটি প্রতিযোগীদের তার নকল করা দেখে আন্দাজ করতে হচ্ছিল আসল ব্যক্তিটিকে। তবে সেখানেই প্রবীণ টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিক সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল খরাজ মুখার্জিকে।

এদিন তিনি জানিয়েছেন সিনেমার শুটিংয়ের ফাঁকে কোন এক সময় বেশকিছু মহিলা শিল্পীর সঙ্গে গল্প করছিলেন তিনি। যা দেখে তাকে কাছে ডেকে নিয়েছিলেন রঞ্জিত মল্লিক এবং জানিয়েছিলেন মহিলাদের সঙ্গে বেশি গল্প না করতে।কারণ হিসেবে তিনি বলেছিলেন সিনেমা জগতের মেয়েরা অত্যন্ত গায়ে পড়া হয়। এবং তারা হাতছানি দিয়ে ডাকলে তাতে সাড়া দেওয়া উচিত নয় বলেই জানিয়েছিলেন তিনি।

বলাই বাহুল্য তার এই মন্তব্য শুনে এদিন হতবাক হয়ে যেতে দেখা গিয়েছে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা অভিনেত্রী রচনা ব্যানার্জিকে। তবে গোটা ব্যাপারটাই ঘটেছে মজার ছলে। এদিন অভিনেতা খরাজ মুখার্জী আরও জানিয়েছেন যে রঞ্জিত মল্লিক তাঁকে বলেছিলেন সিনেমা করতে এসে নিজের মত কাজ করে টাকা নিয়ে বাড়ি চলে যাওয়া উচিত। তার এই মন্তব্যের সঙ্গে অবশ্য একমত হতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশকে।

আরও পড়ুন: মিঠাই এর কষ্টে কষ্ট পাচ্ছে সিদ্ধার্থ! সর্দি জ্বরে কষ্ট পাচ্ছে ‘মিঠাই’, বউকে জোর করে ওষুধ খাইয়ে দিল উচ্ছে বাবু, হু হু করে ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment