Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, ফাঁস হয়ে গেল বরের পরিচয়, জেনে নিন অভিনেত্রীর মনের মানুষের আসল পরিচয়, কাকে বিয়ে করছেন অভিনেত্রী?

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, ফাঁস হয়ে গেল বরের পরিচয়, জেনে নিন অভিনেত্রীর মনের মানুষের আসল পরিচয়, কাকে বিয়ে করছেন অভিনেত্রী?

আমাদের বাংলা টলিউডের ক্রাশ বলতে প্রথমেই যার নাম মাথা আসে তিনি হলেন ঋতাভরী চক্রবর্তী। নিজের রূপে-গুণে সকলকে বার বার মুগ্ধ করেছেন তিনি। সম্প্রতি কয়েকদিন আগেই নিজের মনের মানুষের কথা সকলের সামনে ফাঁস করেছেন অভিনেত্রী। তবে নিজের মনের মানুষকে এখনো অব্দি সকলে থেকে আড়াল করে রেখেছিলেন ঋতাভরী। সাক্ষাৎকারে জানিয়েছিলেন এনগেজমেন্ট হয়ে গেলে লিভ ইন করতে শুরু করবেন দুজনে। সকলেই জানতে মরিয়া হয়ে উঠেছে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে ঋতাভরীর মনের মানুষ হয়ে উঠতে পারল। কিন্তু প্রেমিককে ক্যামেরার লাইমলাইট থেকে আপাতত দূরে রাখতে চাইছেন তিনি।

তবে এবারে নিজেই তার মনের মানুষের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। প্রেমিকের সঙ্গে কাটানো কিছু কোয়ালিটি টাইম এর মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এর মাধ্যমে তুলে ধরলেন অভিনেত্রী। জানেন কি ঋতাভরী মনের মানুষটিকে? তিনি আর কেউ নন মনোবিদ্ তথাগত চট্টোপাধ্যায়। একসময় ঋতাভরী দারুন ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখনই মনোবিদ তথাগত চট্টোপাধ্যায় তাকে ডিপ্রেশন থেকে বের করে আনার জন্য ভীষণ ভাবে সাহায্য করেছিলেন।

আর বর্তমানে এই মনোবিদ এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়িকা। শোনা গিয়েছে খুব শীঘ্রই নাকি দুজনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিছুদিন আগেই ঋতাভরী কে একগুচ্ছ ফুলের তোড়া এবং সফট টয় দিয়ে সারপ্রাইজ দিয়েছিলেন তথাগত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে প্রেমিকের নাম না নিয়েই তাকে ভালোবাসা জানিয়েছেন।

আরও পড়ুন: Peddi Box Office: মাত্র ১৩ দিনে বাজিমাত, ‘করুপ্পু’-কে হারিয়ে ২০২৬ সালের সেরা আয়ের রেকর্ড গড়ল ‘পেড্ডি’

ছবিটি শেয়ার করে ইনস্টাগ্রামে ক্যাপশনে লিখেছেন ‘বিগত কয়েকমাস ধরে জীবন আমার প্রতি খুব দয়ালু। যদিও কিছু ওঠাপড়া আছেই, আমার বিশ্বাস ওগুলো ভবিষ্যতেও থাকবে। আমি এগুলোর মধ্যেই শান্তি খুঁজে নিয়েছি। কিছু মুহূর্ত ভাগ করছি যা আমাদের খুব আনন্দ দিয়েছে। আশা করি তোমাকেও। ভালোবাসি তোমায়।’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment