Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

অভিনেত্রী মনামী ঘোষের ‘সামি সামি’ নাচ দেখে মুগ্ধ নেটদুনিয়া! এক মুহূর্তে পার পাঁচ লক্ষ ভিউজ, ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সামি সামি গানে মনামী ঘোষের নতুন নাচের ভিডিও দেখে হাঁ নেটবাসীরা

অভিনেত্রী মনামী ঘোষের ‘সামি সামি’ নাচ দেখে মুগ্ধ নেটদুনিয়া! এক মুহূর্তে পার পাঁচ লক্ষ ভিউজ, ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সামি সামি গানে মনামী ঘোষের নতুন নাচের ভিডিও দেখে হাঁ নেটবাসীরা

টলিউড অভিনেত্রী মনামি ঘোষ অভিনয়ের পাশাপাশি তার অসাধারন নাচের দক্ষতার জন্য দারুণ জনপ্রিয় অনুগামীদের মধ্যে। কিছুদিন আগে অভিনেত্রী খুলে ফেলে ছিলেন নিজের ইউটিউব চ্যানেল। যেখানে মাঝেমধ্যেই বিভিন্ন গানে তাকে পা মেলাতে দেখতে পান দর্শকরাম বলাই বাহুল্য তার নাচের ভিডিও এতটাই জনপ্রিয় যে অতি অল্প দিনের মধ্যে ৫ লক্ষ সাবস্ক্রাইবার পেতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। তবে এবার জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পুষ্পা’র ভাইরাল গান ‘সামি সামি’তে নেচে সকলকে চমকে দিতে দেখা গেল অভিনেত্রী মনামি ঘোষকে।

প্রসঙ্গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী ঘোষণা করেছিলেন যে খুব শীঘ্রই নাচের ভিডিও আসতে চলেছে তার ইউটিউব চ্যানেলে। দর্শকরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অভিনেত্রীর নতুন নাচের ভিডিও দেখার জন্য। এরপর আসল ভিডিও আসলে দেখা যায় একেবারে গ্রাম্য পরিবেশে সরষে ক্ষেতের মধ্যে হলুদ শাড়িজ লাল ব্লাউজ পরে এই জনপ্রিয় গানে পা মেলাচ্ছেন অভিনেত্রী মনামী ঘোষ।

বলাই বাহুল্য একদিনের মধ্যেই লক্ষাধিক ভিউজ পেতে সক্ষম হয়েছে ভিডিওটি। তবে এদিন কমেন্টের মাধ্যমে অনেককেই জানাতে দেখা গিয়েছে যে তারা জানতেন না যে মনামী এত ভালো একজন নৃত্যশিল্পী। ছোটপর্দার পাশাপাশি এবার নাচের মাধ্যমে ইউটিউবেও সমান জনপ্রিয় হয়ে উঠতে সক্ষম হচ্ছেন অভিনেত্রী মনামী ঘোষ।

আরও পড়ুন: ‘বীর দাস সন্ত্রাসবাদী’! কমেডিয়ান বীর দাসের বিরুদ্ধে ‘ভারতকে অপমান’ করার অভিযোগ তুলে তার কঠোর শাস্তির দাবি করলেন সুপারস্টার কঙ্গনা রানাউত, তুললেন কঠোর শাস্তির দাবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment