Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

অবশেষে এলো প্রোমো! নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’ নিয়ে এবার পর্দায় ফিরছেন ‘অপরাজিতা অপু’ ওরফে সুস্মিতা দে! নেটদুনিয়ায় ভাইরাল তার নতুন সিরিয়ালের ঝলক, এসে গেল অপু অভিনেত্রী সুস্মিতার নতুন সিরিয়ালের প্রোমো, ভাইরাল ভিডিও

অবশেষে এলো প্রোমো! নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’ নিয়ে এবার পর্দায় ফিরছেন ‘অপরাজিতা অপু’ ওরফে সুস্মিতা দে! নেটদুনিয়ায় ভাইরাল তার নতুন সিরিয়ালের ঝলক, এসে গেল অপু অভিনেত্রী সুস্মিতার নতুন সিরিয়ালের প্রোমো, ভাইরাল ভিডিও

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র মাধ্যমে চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছিলেন টলিউড অভিনেত্রী সুস্মিতা দে। তবে প্রথম দিকে এই ধারাবাহিক নতুন ধরনের গল্পের জন্য দর্শকদের মন জয় করতে সক্ষম হলেও পরের দিকে কমতে শুরু করেছিল ধারাবাহিকের জনপ্রিয়তা। এমনকি একসময় দর্শকদের একটি বড় অংশ দাবি করেছিলেন যাতে ধারাবাহিকটির সম্প্রচার থামিয়ে দেওয়া হয়।

এবং তাদের দাবিকে একপ্রকার মান্যতা দিয়েই শেষ করা হয়েছে ‘অপরাজিতা অপু’র সম্প্রচার। তবে এই ধারাবাহিকে অভিনেত্রী সুস্মিতা দের অভিনয় মন জয় করেছিল দর্শকদের। তাই আবারও তাকে ছোটপর্দায় দেখতে চেয়ে দাবি করেছিলেন অনুগামীরা। এবার সকলকে চমকে দিয়ে স্টার জলসার মাধ্যমে আবারও ফিরতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা দে।

এদিন মুক্তি পেয়েছে তার নতুন ধারাবাহিক ‘বৌমা একঘরে’র প্রথম প্রোমো। যেখানে দেখা গিয়েছে তিনি একজন বৌমার চরিত্রে অভিনয় করছেন, যাকে শ্বশুরবাড়ির সদস্যরা জোর করে চাকরি খুঁজতে পাঠাচ্ছেন। এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীরা জানিয়েছেন এই নতুন ধরনের গল্প তাদের বেশ ভাল লেগেছে।

আরও পড়ুন: প্রেসিডেন্সির মেধাবী পড়ুয়া কলেজের প্রফেসর হতে চাওয়া মেয়েটাই আজ বাংলার অন্যতম সেরা খলনায়িকা! অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জির জীবন সিনেমার গল্প কেও হার মানাবে

তবে তার পাশাপাশি একই সঙ্গে তারা আশঙ্কা করছেন আবারও হয়তো চিরাচরিত সাংসারিক কূটকাচালির গল্প দেখাতে শুরু করবে ধারাবাহিকটি। তবে অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন নতুন ধরনের চরিত্রে এখানে তাকে দেখতে পাবেন অনুগামীরা। অধীর আগ্রহে তাই এই ধারাবাহিকের সম্প্রচারের জন্য অপেক্ষা করছেন সুস্মিতার ফ্যানেরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment