Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
6 July 2026

সুপারস্টার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একান্ত অনুরোধ ফিরিয়ে দিলেন বাম্পারহিট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! অনুরোধ সম্ভবত রাখতে পারবেন না শ্রাবন্তী নিজেই জানালেন

সুপারস্টার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একান্ত অনুরোধ ফিরিয়ে দিলেন বাম্পারহিট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! অনুরোধ সম্ভবত রাখতে পারবেন না শ্রাবন্তী নিজেই জানালেন

টলিউডের প্রথম সারির একাধিক অভিনেত্রী আছেন যারা একে অপরের বেশ ভালো বন্ধু। তেমনি দুজন ভালো বন্ধু হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার শ্রাবন্তীকে বন্ধু শুভশ্রীর একান্ত অনুরোধ ফিরিয়ে দিতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুই অভিনেত্রীর অনুগামীদের মধ্যে।

প্রসঙ্গত সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অংশগ্রহণ করেছিলেন ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডস আয়োজিত এক বিশেষ প্রতিযোগিতায়। যেখানে তাকে ৩০ সেকেন্ডের মধ্যে অনেকগুলো ফুচকা খেয়ে দেখাতে হত। অভিনেত্রী অবশ্য চেষ্টা করতে কোন বাকি রাখেননি।

ক্যামেরার সামনেই শুভশ্রীকে প্রাণপণ চেষ্টা করে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৯টি ফুচকা খেতে দেখতে পেয়েছেন অনুগামীরা। যা দেখে তারা মনে করছেন অভিনেত্রী প্রতিযোগিতাকে বেশ গুরুত্ব দিলেও মোটেই জিততে পারেননি।

আরও পড়ুন: ‘দাদাগিরি’র মঞ্চে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলে সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর মন জয় করে নিল ছোট্ট প্রাপ্তি! ভাইরাল ভিডিও

এরপরই শুভশ্রী সেই পোস্টে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ট্যাগ করে তাকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুরোধ জানান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার অনুরোধ ফিরিয়ে দিতে দেখা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। কমেন্টের মাধ্যমে তিনি জানান তিনি শুভশ্রীর মত দ্রুত মোটেও খেতে পারেন না।তবে বলাই বাহুল্য গোটা ঘটনায় সামনে এসেছে দুই অভিনেত্রীর জোরদার বন্ধুত্ব। তবে শ্রাবন্তী অনুরোধ ফিরিয়ে দিলেও তার অনুগামীরা কিন্তু আশা ছাড়ছেন না। প্রিয় অভিনেত্রীকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment