Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

অবশেষে চার হাত এক!! সাত পাকে বাঁধা পড়লেন গৌরব-দেবলীনা

দীর্ঘ তিন বছরের প্রেম পূর্ণতা পেল। করোনা আবহের মধ্যেই সকল রীতি মেনে সাতপাকে বাঁধা পড়লেন টলিউডের এই জুটি।

অবশেষে চার হাত এক!! সাত পাকে বাঁধা পড়লেন গৌরব-দেবলীনা

দীর্ঘ তিন বছরের প্রেম পূর্ণতা পেল। করোনা আবহের মধ্যেই সকল রীতি মেনে সাতপাকে বাঁধা পড়লেন টলিউডের এই জুটি। গতকাল সাত পাকে বাঁধা পড়তেই নিজের নতুন জীবনের ছবি প্রকাশ করলেন গৌরব। বিয়ের আগেই গতকাল সকালে গায়ের হলুদের ছবি নিজেই আপলোড করেছিলেন নায়িকা দেবলিনা।

ছবিতে উজ্জ্বল হলুদ শাড়ি আর জরির কাজ করা লাল রঙের ব্লাউজ, খোলা চুল, ছোট্ট টিপ, শাঁখা-পলায় বাঙালি লুকে ধরা দেন রঙ্গবতী কন্যা। এমনকি তার আগে নিজের মেহেন্দি পর্বের ছবিও দিয়েছিলেন দেবলীনা। শোনা গিয়েছিল বিয়ের অনুষ্ঠানে লাল বেনারসিতেই সকলের নজর কাড়তে চলেছেন দেবলীনা, এমনকি ধুতি পাঞ্জাবীতে সাজবেন অভিনেতা গৌরবও।

আরও পড়ুন: মোটর বাইকে কুমার শানুর গান গেয়ে ঘুরে ঘুরে ঔষধ বিক্রি করেই হলেন ভাইরাল, ভুবন বাদ্যাকরের পর এবারে ভাইরাল মুর্শিদাবাদের ছেলে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

অ্যাঁর ঠিক তেমনটাই হল। সম্প্রতি যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে একদম সাদামাটা বাঙালি সাজে দেখা গিয়েছে নব দম্পতিকে। ছবির মাধ্যমে সাফ বোঝা গিয়েছে নিজেদের ঐতিহ্য বজায় রেখেই সাধারণ বাঙালি মতেই বিয়ে করলেন। করোনার জন্য এই বছর ঘরোয়া নিয়মেই বিয়ে সারলেও শোনা গিয়েছে শীঘ্রই হবে তাদের গ্র্যান্ড রিসেপশন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment