Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও অজয় দেবগন বিষ্ফোরক প্রতিক্রিয়া দিলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে এ কী বললেন অজয়, মুখ খুললেন সুপারস্টার অভিনেতা

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও অজয় দেবগন বিষ্ফোরক প্রতিক্রিয়া দিলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে এ কী বললেন অজয়, মুখ খুললেন সুপারস্টার অভিনেতা

অজয় দেবগনের আগামী ছবি রানওয়ে ৩৪’-এর পোস্টের নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এ পোস্ট করেন স্বয়ং অভিনেতা অজয় দেবগন। এই ছবির পরিচালনার দায়িত্বেও ছিলেন অভিনেতা। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিংহ। শোনা যাচ্ছি এই ছবি ও একটি সত্য কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে। ঐদিন ট্রেলার লঞ্চ করার পর একটি সাংবাদিক বৈঠকে হাজির হন অজয় দেবগন সেখানেই তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়।

নিজের ছবির পাশাপাশি সম্প্রতি মুক্তি পাওয়া কাশ্মীর পাইলসের প্রসঙ্গ টানেন অজয় দেবগন। অজয় দেবগন বলেন “যে এই গল্পটি খুবই অনুপ্রেরণামূলক তাই গল্পটির সকলের জানা দরকার। ব্যাপারটা ঠিক এরকম না। আর এটা শুধু ভারতেই ঘটছে না, বাকি বিশ্বেও ঘটছে। ‘দ্য লেজেন্ড অফ ভগত সিংহ’-এর মতো জীবনীভিত্তিক ছবি করেছি। আপনি যেসব গল্প শোনেন, তাদের মধ্যে কিছু খুবই অনুপ্রেরণাদায়ক হয়।

কখনও কখনও, সত্য এতই আশ্চর্যজনক যে আপনি সেরকম কথাসাহিত্য লিখতে পারবেন না। চলচ্চিত্র নির্মাণের জন্য সত্য ঘটনা শিকার করা হয়, এমন ব্যাপার নয়। কিন্তু যেটা হয়, আপনি যখন একটি সত্য ঘটনা শোনেন, তখন আপনার মনে হয় যে বিশ্ববাসীকে তা জানতে হবে। এবং সেই কারণেই আমরা সেই বিষয় তুলে নিই। অন্যথায়, আমরা আমাদের নিজস্ব গল্প তৈরি করি।”

আরও পড়ুন: শীতও কাবু করতে পারেনি ইউভানকে, বাবা-মায়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে চুটিয়ে মজা করলেন এই একরত্তি, মা-ছেলের মিষ্টি ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

রবিবার নিজের বহুপ্রতীক্ষিত ছবির পোস্টার পোস্ট করে অজয় দেবগান লেখেন ‘প্রতিটা মুহূর্তে দিন গুনছে।’ ছবির ট্রেলার ও সামনে এসেছে ইতিমধ্যে। অজয় দেবগনকে একজন পাইলট হিসেবে দেখা যাবে। নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই ছবি দেখার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment