সন্তান জন্ম দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শারীরিক গঠন নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। তিনি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ধীরেসুস্থে ওয়ার্ক আউট এর মাধ্যমে শরীরের মেদ কমানোর চেষ্টা করছেন তিনি।
কিন্তু তর সইছিলনা নেটিজেনদের একাংশের। যে কারণে প্রতিনিয়ত কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছিল অভিনেত্রীকে। তবে রবিবার সোশ্যাল মিডিয়ার শুভশ্রীর পোস্ট করা নতুন ফটো দেখে অনুগামীরা এক বাক্যে স্বীকার করছেন যে তাদের প্রিয় অভিনেত্রী এবার সব অপমানের জবাব দিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী অনুগামীদের সঙ্গে নিজের কয়েকটি ফটো শেয়ার করে নেন। যেখানে তার পরনে দেখতে পাওয়া গিয়েছে সাদা রঙের থাই স্লিটেড গাউন। হালকা মেকআপ এবং জাঙ্ক জুয়েলারি পরা শুভশ্রীর ফটো দেখে অনুগামীরা বিশ্বাসই করতে পারছেন না যে তাদের প্রিয় অভিনেত্রী মেদ ঝরিয়ে আবার আগের চেহারায় ফিরে এসেছেন।
আরও পড়ুন: রুপে মন ভোলাবো না ফিটনেসে? জানুন কোন কোন তারকা জিততে চলেছে আপনার মন
View this post on Instagram
আরও পড়ুন: ছোটবেলা থেকেই ডায়াবেটিসে ভুগতেন নিক, একটুর জন্য চলে যাননি কোমায়
প্রসঙ্গত বর্তমানে হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর। পাশাপাশি একটি ডান্স রিয়েলিটি শোতে বিচারকের আসনে রয়েছেন তিনি।তার মধ্যেই এবার শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে আবারো নায়িকাসুলভ চেহারায় ফিরে আসতে সক্ষম হয়েছেন শুভশ্রী। প্রসঙ্গত এর আগে ক্রমাগত তাকে শরীর নিয়ে নানান রকম ট্রোল সহ্য করতে হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে অনুগামীরা বলছেন নিন্দুকদের মুখ বন্ধ করে দিতে সক্ষম হবে এদিনের ফটোশুট।
View this post on Instagram