Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

শয়তানি ছেড়ে শরীরচর্চায় ব্যস্ত ফিটনেস ফ্রিক ‘জুন আন্টি’! ছোট পোশাকে ছবি দিয়ে চমকে দিলেন সকলকে, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ছবি

শয়তানি ছেড়ে শরীরচর্চায় ব্যস্ত ফিটনেস ফ্রিক ‘জুন আন্টি’! ছোট পোশাকে ছবি দিয়ে চমকে দিলেন সকলকে, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ছবি

বর্তমানে বেশিরভাগ মানুষের কাছেই অভিনেত্রী উষসী চক্রবর্তী ‘জুন আন্টি’ নামে পরিচিত। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে জুন গুহোর চরিত্রে অভিনয় করে এক বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। একজন শিক্ষিত অভিনেত্রী হওয়ার পাশাপাশি উষসী চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রায়ই নিজের নানা ছবি শেয়ার করে থাকেন নেটিজেনদের সাথে। সম্প্রতি অভিনেত্রী নিজের ওয়ার্ক আউটের ছবি শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় যা নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে নিমেষে।

অভিনেত্রী উষসী চক্রবর্তী নিজের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সচেতন তা জনেন প্রায় সকলেই। থেকে থেকেই নিজের সোশ্যাল মিডিয়া থেকে নিজের ওয়ার্ক আউটের কিংবা যোগা করার ছবি শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন যেখানে ওয়েট লিফটিং করতে দেখা গিয়েছে সকলের প্রিয় ‘জুন আন্টি’কে। এই ছবিতে অভিনেত্রীকে ওয়ার্ক আউটের পোশাকেই দেখা গিয়েছে। নীল রঙের একটি স্লিভলেস টি-শার্ট ও কালো রঙের শর্ট প্যান্ট পড়েছিলেন তিনি।

তবে এটাই প্রথম নয়। এর আগেও নিজের ওয়ার্ক আউটের ছবি সকলের সাথে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি যে নিজের ফিগার নিয়ে যথেষ্ট সচেতন তা তাকে দেখলেই বোঝা যায়। নিয়ম মেনে জীবন যাপন করতে পছন্দ করেন অভিনেত্রী। এছাড়াও একাধিক সাহসী ফটোশুট করতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ারও করেন তিনি। অভিনেত্রী টেলিভিশন পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যে বেশ জনপ্রিয় তা নিঃসন্দেহেই বলা যায়।

আরও পড়ুন: ‘কাঞ্চন আসলে জালি এমএলএ’! ‘দাদাগিরি’র মঞ্চে কাঞ্চন মল্লিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী, চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়, উত্তরপাড়ার বিধায়ককে নিয়ে রসিকতা সৌরভের

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় এবং ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেছেন অভিনেত্রী। যেকোনো ধরনের চরিত্রে ও সাজে মানানসই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি’র ডিগ্রিও ইতিমধ্যেই অর্জন করেছেন তিনি। এমনকি লেখালেখির সঙ্গেও যুক্ত রয়েছেন অভিনেত্রী। নিঃসন্দেহে তিনি যে একজন প্রতিভাশালী মানুষ তা মানতে আপত্তি নেই কারোরই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment