Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

পরপর ফ্লপ সব সিনেমা, হাতে নেই এক পয়সা! বিলাসবহুল জীবন চালাতে এবার বাধ্য হয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান, ফ্লপ হচ্ছে একেরপর এক ছবি, ফাঁস তথ্য

পরপর ফ্লপ সব সিনেমা, হাতে নেই এক পয়সা! বিলাসবহুল জীবন চালাতে এবার বাধ্য হয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান, ফ্লপ হচ্ছে একেরপর এক ছবি, ফাঁস তথ্য

এই মুহূর্তে বলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেতা তিনি। তার নেকনজরে পরার সুযোগ খোঁজেন বলিউডে নতুন পা রাখা অভিনেতা এবং অভিনেত্রীরা। তবে তা সত্ত্বেও বলিউড অভিনেতা সলমন খানের নিজের সিনেমাগুলিই পরপর সাফল্যের মুখ দেখতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। ‘রাধে’ থেকে শুরু করে ‘অন্তিম’ এর মতো একাধিক ছবি ইতিমধ্যে মুক্তি পেলেও তা বক্স অফিসে ভালো ফল করতে সক্ষম হয়নি।

এবার তার মধ্যেই জানা গেল নিজের বিলাসবহুল জীবনযাপন বজায় রাখতে মুম্বাইতে একাধিক ফ্ল্যাট ভাড়া দিতে হচ্ছে বলিউডের ভাইজান সলমন খানকে।

প্রসঙ্গত অভিনেতার মুম্বাইয়ের গ্যালাক্সি হল অ্যাপার্টমেন্টে একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি পানভেলের একটি বিলাসবহুল বাগান বাড়ির মালিক তিনি। তবে এই দুটি বাড়িছাড়া মুম্বাইতে তার আর যে সমস্ত সম্পত্তি রয়েছে সেগুলোকেই ভাড়া দিয়ে দিচ্ছেন অভিনেতা।

আরও পড়ুন: ‘হাওয়া হাওয়াই’ গানে নতুন রিল ভিডিও বানালেন তিয়াসা রায়, টেলিপাড়ার এই নতুন শ্রীদেবী মন জয় করেছে অনুরাগীদের, ভাইরাল ভিডিও

জানা গিয়েছে মুম্বাইয়ের বান্দ্রাতে শিব অষ্ঠান হাইটসে একটি ফ্ল্যাট রয়েছে সলমন খানের। আবাসনের ১৪ তলায় ৭৫৮ স্কোয়ার ফিটের সেই ফ্ল্যাট মাসিক 95 হাজার টাকায় ভাড়া দিতে চলেছেন অভিনেতা। তাছাড়াও মুম্বাইয়ের মক্কা হাইটসের একটি দোতলা অ্যাপার্টমেন্ট মাসিক ৮.৫ লক্ষ টাকা ভাড়া দিয়েছেন তিনি।

বলাই বাহুল্য এই তথ্য সামনে আসতেই বেশ হইচই পড়ে গিয়েছে। কারণ অনুগামীরা মনে করছেন পরপর সিনেমা ফ্লপ করার কারণেই হয়তো বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে সলমন খানকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment