Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘হাওয়া হাওয়াই’ গানে নতুন রিল ভিডিও বানালেন তিয়াসা রায়, টেলিপাড়ার এই নতুন শ্রীদেবী মন জয় করেছে অনুরাগীদের, ভাইরাল ভিডিও

‘হাওয়া হাওয়াই’ গানে নতুন রিল ভিডিও বানালেন তিয়াসা রায়, টেলিপাড়ার এই নতুন শ্রীদেবী মন জয় করেছে অনুরাগীদের, ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘কৃষ্ণকলি’। নতুন বছরের শুরুতেই টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিক ইতি টেনেছে। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা দিয়েছিলেন পর্দার শ্যামা অর্থাৎ তিয়াসা রায়। গত তিনবছর ধরে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার চরিত্রেই মন জয় করেছেন দর্শকদের। তবে মাঝে অল্প কিছুদিনের জন্য বিরতি নিয়ে তিনি পাহাড়ে ঘুরতে চলে গিয়েছিলেন, তার ঝলক দেখা গিয়েছে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

তবে তিনি নিজের অনুরাগীদের কথা দিয়েছিলেন খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আবার নতুন রূপে ফিরবেন তিনি। তিনি নিজের কথা রেখেছেন। জি বাংলার পর্দাতেই রান্নাঘরের নতুন সঞ্চালিকা হিসেবে ফিরেছেন তিয়াসা। তবে অনেকে তাকে এই ভূমিকায় মেনে নিতে না পারলেও, তার অনুরাগীরা বেজায় খুশি তাকে আবারও ফিরে পেয়ে। ২৬’শে জানুয়ারি থেকে রান্নাঘরে বিশেষ কিছু পর্ব নিয়ে হাজির হয়েছেন তিয়াসা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি ভীষণভাবে অ্যাক্টিভ। তিনি রিল ভিডিও বানাতে খুব পছন্দ করেন। প্রায় রোজই এক বা একাধিক রিল ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘মিস্টার ইন্ডিয়া’র অন্যতম জনপ্রিয় গান ‘হাওয়া হাওয়াই’তে রিল ভিডিও বানিয়েছেন তিয়াসা রায়। সম্প্রতি তার সেই ভিডিও তার অনুরাগীদের মাঝে ভাইরাল হয়েছে নিমেষে।

সম্প্রতি অভিনেত্রী শুটিংয়ের ফাঁকেই বানিয়েছেন এই ভিডিও, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। একটি গাঢ় নীল রঙের লং ড্রেসে সেজেছিলেন তিনি। সাধের পরেছিলেন মানানসই গয়নাও। খোলা চুলে, একেবারে ছিমছাম সাজে ছিলেন অভিনেত্রী। ‘দিদি নম্বর ১’এর সেটকে পিছনে রেখেই ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী, তা দেখেই বোঝা গিয়েছে। বেশ আনন্দ করেই বানিয়েছেন ভিডিওটি, যা দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরাও। এই মুহূর্তে তার এই রিল ভিডিওর ভিউজ ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও ২২ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন ভিডিওটি। আর তার অনুরাগীদের পাশাপাশি একাধিক নেটিজেন প্রশংসায় ভরিয়েছেন তাকে। নিজের জনপ্রিয়তা কিভাবে মানুষের মধ্যে ধরে রাখতে হবে তা ভালোভাবেই জানেন তিয়াসা, তা বলাই বাহুল্য।

 

View this post on Instagram

 

A post shared by Tiyasha Roy (@tiyasharoyofficial)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।