Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
9 July 2026

ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের রিমিক্স করলেন বিদেশী সঙ্গীতশিল্পী, সেই গান শেয়ার করলেন ডেরেক ও ব্রায়েন

ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের রিমিক্স করলেন বিদেশী সঙ্গীতশিল্পী, সেই গান শেয়ার করলেন ডেরেক ও ব্রায়েন

এবার বাংলার বাসিন্দা ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের রিমিক্স বানিয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকান সঙ্গীতশিল্পী দ্য কিফনেস ওরফে ডেভিড স্কট। ইউটিউবে বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে এই গান। আর এবার সেই গানে মজলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

ফেসবুকে দক্ষিণ আফ্রিকান সঙ্গীতশিল্পী দ্য কিফনেস ওরফে ডেভিড স্কটের গান শেয়ার করেন ডেরেক ও ব্রায়েন। তিনি লেখেন, উইকএন্ডে এই গান সকলের ভালো লাগবে। আর ডেরেক ও ব্রায়েনের এই পোস্ট নিমেষের মধ্যে শেয়ার করে ফেলেন অনেকে। কমেন্টের বন্যা বয়ে যায় ওই পোস্টে।

https://fb.watch/aHLsv-WDBY/

আরও পড়ুন: বিজেপি, কংগ্রেসে ভাঙন চলছেই, কলকাতায় তৃণমূলে যোগদান শতাধিক নেতা কর্মীর

কাঁচা বাদাম নিয়ে গান গেয়ে জনপ্রিয় হয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর। তাঁর এই গান ছড়িয়ে পড়েছে দেশ, বিদেশে। এবার আফ্রিকান সঙ্গীতশিল্পী দ্য কিফনেস কাঁচা বাদামের রিমিক্স ভার্শন সোশ্যাল মিডিয়ায় হিট। গানটি পোস্ট করে সঙ্গীতশিল্পী দ্য কিফনেস ইনস্টাগ্রামে লিখেছেন, ভুবন বাদ্যকরের সঙ্গে তাঁর কাজ করার ইচ্ছা আছে। তাঁর রিমিক্স করা গানটির থেকে পাওয়া টাকার অর্ধেক টাকা গানের স্রষ্টা ভুবনকে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal