Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

জেল থেকে ছাড়া পাওয়ার আগে নাকি নিজের টাকায় জেলের সকল মানুষকে মিষ্টি খাইয়েছিলেন একসময়ের বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী, জানালেন তার সঙ্গী সুধা ভরদ্বাজ

জেল থেকে ছাড়া পাওয়ার আগে নাকি নিজের টাকায় জেলের সকল মানুষকে মিষ্টি খাইয়েছিলেন একসময়ের বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী, জানালেন তার সঙ্গী সুধা ভরদ্বাজ

২০২০ সাল, ভরপুর লকডাউনের সময় হঠাৎই একদিন দুপুরে টিভির পর্দায় ভেসে উঠলো জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর খবর। সেই দিন গোটা দেশ ‘জাস্টিস ফর সুশান্ত’ শ্লোগানে মেতে উঠেছিল। এরপর অভিনেতার মৃত্যু ঘিরে অনেক ধরনের তথ্য উঠে আসে। বলিউডের বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য পাচার, মাদকদ্রব্য সেবন বিভিন্ন ঘটনা নিয়ে চর্চা চলে। অভিনেতার মৃত্যুর পরেই গ্রেফতার করা হয় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে, মাদক কাণ্ডে রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর টানা ২৮ দিন মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দি ছিলেন রিয়া। সে সময় জেলে তার সঙ্গী ছিলেন ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজ। তবে ওই কটা দিন কেমন কেটেছিল অভিনেত্রীর? কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে? সে সম্পর্কে জানালেন অভিযুক্ত সুধা।

জানা যায় ওই কটা দিন নাকি রিয়ার মধ্যে কোন তারকা সুলভ আচরণ দেখা যায়নি। জেলে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে ছিলেন তিনি। সুশান্ত সিং মারা যাওয়ার পর তার গায়ে খুনীর তকমা লাগে। তবুও তিনি মনোবল হারাননি। সুধা জানিয়েছেন জেল থেকে ছাড়া পাওয়ার পর একাউন্টে যতটুকু টাকা বেঁচে ছিল সেই টাকা দিয়ে মিষ্টি কিনে জেলের সকলকে খাইয়েছিলেন রিয়া। হাজত ছাড়ার আগে নাকি খুব মজা করেছিলেন সকলের সঙ্গে, সকলের অনুরোধে নাকি সঙ্গীদের সঙ্গে নাচ করেছিলেন রিয়া। হাজতে যারা থাকে তারা সকলেই যে অপরাধী এমনটা কখনোই মনে করেনি রিয়া।

আপাতত শরীর চর্চা, পরিবারের লোকজন এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। যারা গেছে খুব শীঘ্রই নাকি টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বাংলার মেয়ে। তবে এই বিষয় নিয়ে এখনো কোনো রকম মুখ খোলেনি রিয়া।

আরও পড়ুন: “কী মিষ্টি…” লিখে বিজেপিতে যোগদানকারী শ্রাবন্তীকে ব্যঙ্গ শ্রীলেখার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment