Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

গায়ে কোনো কাপড় না পড়ে বাড়ির ছাদে সারা গায়ে কমলালেবু ঝুলিয়ে হাজির স্যান্ডি সাহা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার উদ্দাম ‘কমলা’ নাচ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

গায়ে কোনো কাপড় না পড়ে বাড়ির ছাদে সারা গায়ে কমলালেবু ঝুলিয়ে হাজির স্যান্ডি সাহা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার উদ্দাম ‘কমলা’ নাচ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

জনপ্রিয় বাঙালি ইউটিউবার স্যান্ডি সাহাকে মাঝেমধ্যেই নানান রকম অদ্ভুত কাজ কর্মের মাধ্যমে নেটিজেনদের এন্টারটেইন করতে দেখা যায়। তিনি নিজেও অবশ্য একাধিকবার নানান ইন্টারভিউতে জানিয়েছেন ট্রেন্ডি থাকার জন্য সবসময়ই অন্যরকম কিছু করতে চেষ্টা করেন তিনি। প্রসঙ্গত বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘কমলায় নৃত্য করে’ গানটি বেশ ভাইরাল হয়েছে। এবার সেই গানে তাল মিলিয়ে সারা গায়ে কমলালেবু পড়ে উদ্দাম নাচতে দেখা গেল জনপ্রিয় এই বাঙালি ইউটিউবারকে।

প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় স্যান্ডির পোস্ট করে একটি ভিডিও। যেখানে কমলায় নৃত্য করে গানটিতে তাল মেলাতে দেখা যায় তাকে বাড়ির ছাদে দাঁড়িয়ে। তবে যেটি নেটিজেনদের বেশি নজর কাড়ে তা হলো স্যান্ডির অভিনব পোশাক। কারণ প্রায় অর্ধনগ্ন অবস্থায় সারা গায়ে কমলা লেবু ঝুলিয়ে হাজির হয়েছিলেন তিনি। পাশাপাশি তাকে পরতে দেখা যায় কমলালেবুর মালা। যা দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।

পাশাপাশি নেটিজেনদের একটি বড় অংশের কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। তবে তিনি যে সমালোচনায় পাত্তা দেন না, তা তার অনুগামীরা সকলেই জানেন। কিছুদিন আগে ভাইরাল গান ‘বাদাম বাদাম’ এ নাচার জন্য সারা গায়ে বাদাম পরে ক্যামেরার সামনে এসেছিলেন স্যান্ডি। এবার আরো একবার অভিনব কায়দায় নেটিজেনদের মন জয় করতে দেখা গেল স্যান্ডি সাহাকে।

আরও পড়ুন: ভুবন বাদ্যকরের মার্বেল মোড়া প্রাসাদ দেখে চোখ কপালে উঠবে আপনারও! লক্ষাধিক টাকার বাড়ি নিজেই ঘুরে দেখালেন ‘কাঁচা বাদাম’ কাকু, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment