Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

প্রায়ত সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

প্রায়ত সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, বাঁকুড়ার ৯ বারের সাংসদ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার দুপুরে তেলাজ্ঞানার হায়দ্রাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষীয়ান সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

মুখ্যমন্ত্রী এদিন তাঁর এক্স হ্যান্ডেলে সাংসদকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বর্ষীয়ান বাম নেতা ও সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়ার প্রায়ণে আমি শোকাহত। ট্রেন ইউনিয়নে নেতৃত্বের পাশাপশি তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তাঁর পরিবার, বন্ধু বান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই। 

বাসুদেব আচারিয়া সাংসদের দায়িত্ব পালনের পাশপাশি দীর্ঘদিন সিপিএমের কেন্দ্র ও রাজ্য কমিটির সদস্য ছিলেন। সেই সঙ্গে দক্ষ হাতে শ্রমিক সংগঠন সামলেছেন দীর্ঘদিন। ১৯৪২ সালে পুরুলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে হাতেখড়ি। ১৯৮০ সালে প্রথম বাঁকুড়া থেকে ভোটে লড়ন তিনি। ২০১৪ সাল পর্যন্ত সংসদের সদস্য ছিলেন। 

আরও পড়ুন: দুয়ারে রেশন মামলায় আদালতে স্বস্তি রাজ্যের, মামলাকারীদের আবেদন খারিজ বিচারপতির 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal