Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড় মঠ, ট্যুইট কর্তৃপক্ষের 

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড় মঠ, ট্যুইট কর্তৃপক্ষের 

রাজ্যের কড়া বিধিনিষেধ জারির পর ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড় মঠ। রবিবার রাতে মঠের তরফে ট্যুইট করে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

মঠ কর্তৃপক্ষ ট্যুইটে লেখে, রাজ্য সরকারের ২ জানুয়ারির কোভিড সক্রান্ত নির্দেশিকা অনুসারে অনির্দিষ্টকালের জন্য ভক্ত এবং দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হল। উল্লেখ চলতি বছরেই ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত সর্ব সাধারণের জন্য বেলুড় মঠ বন্ধ ছিল। নতুন বছর মাত্রাতিরিক্ত ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিল মঠ কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউ রুখতে সোমবার থেকেই রাজ্যে ফের কড়াকড়ি হয়েছে বিধিনিষেধ। স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল ট্রেনের সময়েও কাটছাঁট করা হয়েছে। এছাড়াও রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মানুষে মানুষে ভাগাভাগি হয় না, ১০০ শতাংশ ভোটই আমাদের, নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে নিশানা মমতার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal