Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
20 July 2026

বুধবার থেকে লিটার প্রতি ২ টাকা করে বাড়ছে দুধের প্যাকেটের দাম

বুধবার থেকে লিটার প্রতি ২ টাকা করে বাড়ছে দুধের প্যাকেটের দাম

১৭ আগস্ট থেকে ফের বাড়ছে দুধের দাম। লিটার প্রতি ২টাকা করে বাড়ছে দাম বলেই জানা গিয়েছে। দেশের দুই সংস্থা আমূল এবং মাদার ডেয়ারি দুধের দাম বাড়াতে চলেছে। নতুন এই দাম কার্যকরী হওয়ার ফলে বুধবার থেকে আমূল গোল্ডের ৫০০ মিলি এর প্যাকেটের দাম হবে ৩১ টাকা। আমূল তাজার দাম হবে ২৫ টাকা। আমূল শক্তির দাম হবে ২৮ টাকা। মাদার ডেয়ারির ক্রিম দুধের দাম হবে ৬১ টাকা প্রতি লিটার। টোনড দুধের দাম বেড়ে দাঁড়াবে ৫১ টাকা। ডবল টোনড দুধের দাম হচ্ছে ৪৫ টাকা। যদিও রাজ্য সরকারের বাংলার ডেয়ারি দুধের দাম আপাতত অপরিবর্তিত।

আরও পড়ুন: নীরব মোদীর গ্রেফতারি গট আপ গেম, ফের বিজেপিকে তীব্র আক্রমণ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এর আগে মার্চ মাসেও দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। সেবারও লিটার প্রতি দুধের দাম বেড়েছিল ২ টাকা করে৷ ৫ মাস পার করেই ফের বাড়ল দুধের দাম।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal