Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

শার্ট প্যান্ট ছেঁড়ে এবার লাল পাড় সাদা শাড়িতে বনি! তবে কি গাঁটছড়ায় নতুন রূপে দেখতে পাওয়া যাবে বনিকে? নাকি শুধুই পুজো স্পেশাল ফটোশুট

শার্ট প্যান্ট ছেঁড়ে এবার লাল পাড় সাদা শাড়িতে বনি! তবে কি গাঁটছড়ায় নতুন রূপে দেখতে পাওয়া যাবে বনিকে? নাকি শুধুই পুজো স্পেশাল ফটোশুট

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “গাঁটছড়া”। “মিঠাই” কে টক্কর দেওয়ার জন্য শুরু হয়েছিল পর্দায়। প্রত্যেক সপ্তাহে টকর দিতে না পারলেও বেশ কিছু সপ্তাহে জোরদার কম্পিটিশনের মুখে ফেলেছিল মিঠাইকে। বেশ কয়েকবার মিঠাইকে টপকে গিয়ে বেঙ্গল টপার হয় এই ধারাবাহিক। মূলত এই ধারাবাহিক শুরু হয়েছিল তিনজন মুল অভিনেত্রী এবং তিন জন মূল অভিনেতা কে নিয়ে। তবে বর্তমানে ধারাবাহিকের টিআরপি বজায় রাখতে বেশ কিছু টুইস্ট আনা হয়েছে। নিজেদের শত্রুকে জেলে পাঠিয়ে এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে সিংহরায় পরিবার। কিন্তু এরই মধ্যে আবার পড়েছে ডি’এর ছায়া সিংহ রায় পরিবারে। অন্যদিকে ভট্টাচার্য বাড়িতে পাঁচ বছর পর এবার হবে দুর্গাপুজো। খড়ির তুলির টানে দশভূজা আসবেন ভট্টাচার্য বাড়ির দালানে। সুতরাং এখান থেকে স্পষ্ট যে আবার নতুন কোন কাহিনী নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিক।

কিন্তু অন্যদিকে মহা বিপদের ছায়ায় ঘিরে রয়েছে সিংহরায় পরিবার। ডি যে কে তা এখনো দেখানো হয়নি। কিন্তু সিংহ রায় বাড়ির ঐতিহ্যবাহী সোনার গয়নার বাক্স সম্পর্কেও সে সমস্ত কিছু জানে যা বাড়ির অনেকেরই জানা নেই। এইসব ঘটনা দেখানোর ফলে বেশিরভাগ দর্শকই ভেবেছেন ঋদ্ধিমানের বাবা এই ডি। তবে বর্তমানে পুজোর আনন্দে মেতে রয়েছে সিংহ রায় এবং ভট্টাচার্য বাড়ি। এবার শুধু সময়ের অপেক্ষায় যে কি হতে চলেছে।

তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভট্টাচার্য বাড়ির ছোট মেয়ে তথা সিংহ রায় বাড়ির ছোট বউ বনির একটি নতুন ছবি। এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ার রীতিমত ভিড়মি খেয়েছে। ধারাবাহিকে বনিকে দেখানো হচ্ছে যে সে মেয়ে হলেও তার মধ্যে ছেলেসুলভ হাবভাব বেশি। ছেলেদের মত শার্ট জিন্স আর মাথায় টুপি পড়ে ঘুরে বেড়ায় সে। মাথার চুলও ছেলেদের মতো ছোট করে কাটা। তবে হাতে শাখা পলা আর কপালে সিঁদুর তার থাকে। এই সাজ খুব উদ্ভট হলেও বনি চরিত্রটি দর্শক মহলে বেশ জনপ্রিয়।

ধারাবাহিকে বনির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অনুষ্কা গোস্বামী কে। ধারাবাহিক ঠিক যেভাবে অভিনেত্রীকে প্রেজেন্ট করা হচ্ছে বাস্তব জীবনে কিন্তু অভিনেত্রী একেবারেই তার উল্টো। রুপে গুণের সম্পূর্ণ অনুষ্কা। ধারাবাহিক জগতের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে নাম আছে তাঁর। এবার পুজো স্পেশাল ফটোশুটে ধরা দিলেন তিনিও। এই ফটোশুটে অভিনেত্রীর পরনে দেখতে পাওয়া যাচ্ছে লাল পাড় সাদা শাড়ি। লাল ফুল হাতা ব্লাউজ। হাতে শাখা পলা কপালে সিঁদুর সহ খুবই হালকা মেকআপ। আর অন্যদিকে গয়না বলতে বর্তমানের জাঙ্ক জুয়েলারির নতুন গয়নাগুলি পরিধান করেছেন অভিনেত্রী। চুলে খোপা বাধা। একদম সাধারন সাজে অনবদ্য দেখতে লাগছে তাঁকে। অভিনেত্রীর এই রূপ দেখে চমকে গিয়েছে সোশ্যাল মিডিয়া। আর তাই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে এটা কি ধারাবাহিকে বনির নতুন লুক? নাকি পুজো স্পেশাল ফটোশুট? তবে এটুকু কনফার্ম যে ধারাবাহিকের গল্প আমরা এখন যে রকম দেখছি এর মধ্যে বনির নতুন লুক প্রেজেন্ট করা হবে না। সুতরাং বোঝাই যাচ্ছে পুজোর স্পেশাল ফটোশুটের জন্যই বনির এই সাজ।

 

View this post on Instagram

 

A post shared by Anushka Goswami (@anushkagoswami__)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।