Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

“পুজোতে বাড়িতে খাওয়ার কথা ভাবতেই পারি না, আমরা সবাই পাড়াতেই খাওয়াদাওয়া করি” – এখনই পূজো শুরু হয়ে গেছে দেবলীনার! চলুন দেখি কি বললেন অভিনেত্রী

“পুজোতে বাড়িতে খাওয়ার কথা ভাবতেই পারি না, আমরা সবাই পাড়াতেই খাওয়াদাওয়া করি” – এখনই পূজো শুরু হয়ে গেছে দেবলীনার! চলুন দেখি কি বললেন অভিনেত্রী

বর্তমানে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে উঠতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবলীনা কুমার। বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে তেমন প্রতিষ্ঠা পাননি এই অভিনেত্রী। তবে ছোট পর্দা দৌলতে টেলিভিশনে রোজ দেখতে পাওয়া যাচ্ছে এই অভিনেত্রীকে। বেশ কয়েকটি বাংলা সিনেমার সাইট ক্যারেক্টার এর অভিনয় করেও জনপ্রিয়তার কাছাকাছিতে পৌঁছতে পারেননি তিনি। তবে ছোট পর্দার হাত ধরে বর্তমানে যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছেন একথা একদম স্পষ্ট। আর বাকিটা যতটুকু পরিচিতি বেশিরভাগটাই মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এর স্ত্রী হিসেবে।

ছোট পর্দার অভিনেত্রী হলেও সারা বছর নিজের শরীর নিয়ে বেশ চর্চায় থাকেন তিনি। কঠিন ডায়েট থেকে শুরু করে কঠিন ব্যায়াম করে নিজের শরীরকে ধরে রেখেছেন এই অভিনেত্রী। তবে অনেক আগে থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে তাঁর। পুজোর সময় ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের ছুটি থাকে যার কারণে আগাম পর্বের শুটিং জোর কদমে চলছে দেবলীনারও। কিন্তু এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন তাঁর পুজোর প্ল্যান সম্পর্কে।

বছরের এই কটা দিন বাঙালির কাছে সবথেকে আনন্দের। এবারের দুর্গোৎসব কিভাবে কাটাবেন দেবলিনা? অভিনেত্রী জানালেন, “আমার পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। এখন কথা বলতে বলতেও চিকেন তন্দুরি খাচ্ছি। আর বিরিয়ানি তো আছেই!”

আরও পড়ুন: ‘লালনের দিমাগের বাতি জ্বলবে ১৪ই নভেম্বর নিম ফুলের বিপরীতে! লাল ফুলের বিয়ে হবে আবার সেদিন’-তৃতীয় বিয়ের পর লালনের আবার চতুর্থ বিয়ে হবে বলে ভবিষ্যৎবাণী করলেন ধুলোকণার এক ভক্ত!

অভিনেত্রী হিসেবে সারা বছর নিয়ম মেনে ডায়েট ফলো করেন তিনি। রুটিন মেনে সমস্ত কিছু করতে করতে কিছুটা হলেও একঘেয়েমি থাকে। কিন্তু পুজোর এই কয়েকটা দিন সারা বছরের থেকে আলাদা। দেবলীনা বললেন, “পুজোতে বাড়িতে খাওয়ার কথা ভাবতেই পারি না! ত্রিধারার পুজোটা আমাদের বাড়ির পুজো হয়ে গিয়েছে। আমরা সবাই পাড়াতেই খাওয়াদাওয়া করি।”

আজ চতুর্থী ইতিমধ্যেই সমস্ত কেনাকাটা সম্পন্ন হয়েছে অনেকেরই। অভিনেত্রীর কেনাকাটা কতদূর? জানালেন, “আমার কেনাকাটা প্রায় শেষ। তবে বাবা (দেবাশিস কুমার) আর গৌরব (চট্টোপাধ্যায়) এখনও কিছু কিনে দেয়নি। ওদের সঙ্গে ষষ্ঠীর দিন কেনাকাটা করতে যাব। এটা একটা নিয়মের মতো। আমাকে দোকানে নিয়ে গিয়ে কিছু একটা কিনে দিতেই হবে”।

অভিনেত্রীর কথায়, “ত্রিধারার মণ্ডপটাই আমার কাছে সব কিছু। ছোটবেলায় ওখানে বেলুন নিয়ে খেলতাম। এখন আড্ডা দিই। পার্থক্য এইটুকুই!” আপাতত অভিনেত্রী ভীষণ ব্যস্ত তার ধারাবাহিকের কাজে। পুজোর পর্ব গুলির আগাম স্যুট চলছে বর্তমানে। তবে পুজোর কটা দিন দেদার ছুটি। আজকে চতুর্থী মাঝে আর একটা দিন তারপরেই পুজোর আবেশে গা ভাসাবেন দেবলীনা। যদিও দশমীর পর মন খারাপ করার যদি থাকে না তাঁর হাতে। শ্বশুর বাড়ির লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। আপাতত পুজোর আনন্দে মেতে রয়েছেন অভিনেত্রী নিজেও।

আরও পড়ুন: অভিনেত্রীর অজান্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তিগত ভিডিও! ভিডিও ভাইরাল হওয়ায় সমস্যায় সৌমিতৃষা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল