Gold ₹144,850/10g
Silver ₹242.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
11 June 2026

‘লালনের দিমাগের বাতি জ্বলবে ১৪ই নভেম্বর নিম ফুলের বিপরীতে! লাল ফুলের বিয়ে হবে আবার সেদিন’-তৃতীয় বিয়ের পর লালনের আবার চতুর্থ বিয়ে হবে বলে ভবিষ্যৎবাণী করলেন ধুলোকণার এক ভক্ত!

‘লালনের দিমাগের বাতি জ্বলবে ১৪ই নভেম্বর নিম ফুলের বিপরীতে! লাল ফুলের বিয়ে হবে আবার সেদিন’-তৃতীয় বিয়ের পর লালনের আবার চতুর্থ বিয়ে হবে বলে ভবিষ্যৎবাণী করলেন ধুলোকণার এক ভক্ত!

কয়েকদিন ধরে রুদ্ধশ্বাস পর্ব হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণায়। সমুদ্রে বেড়াতে গিয়ে চান্দ্রেয়ীর ষড়যন্ত্রে একটা দুর্ঘটনার মুখোমুখি হয় লালন। সেই দুর্ঘটনায় তার স্মৃতি শক্তি হারিয়ে যায়। ঘটনাচক্রের সেই বাড়িতে ফুলঝুরি আসে কাজ করতে এবং সে লালনের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে, সেই একই চেষ্টা করতে থাকে ডাক্তারবাবু অর্থাৎ যিনি লালন কে আশ্রয় দিয়েছেন।

কিন্তু ডাক্তার বাবুর মেয়ের তিতির এবং তার মা চেষ্টা করতে থাকে লালনের সাথে তিতিরের বিয়ে দেওয়ার। ডাক্তারবাবু ভেবেছিলেন বিয়ের এই ড্রামাটা করলে হয়তো লালনের স্মৃতিশক্তি ফিরে আসবে কিন্তু দেখা গেল সিঁদুর দেখে যখন লালন ছটফট করতে থাকলো তার মনে হল যে এই সিঁদুর দেখে তার শরীর খারাপ করছে তখন তিতির বলল, সিঁদুর দিয়ে নয় তুমি বরং লিপস্টিকটাকে সিঁদুরের মতো পরিয়ে দাও তাহলেই হবে। এই ঘটনা দেখে পুরোহিত মশায়‌ও তাজ্জব হয়ে গেলেন আর সিঁদুরের বদলে লিপস্টিক দান দেখে হতভম্ব হয়ে ফিরে গেল ফুলঝুড়ি সহ লালনের পুরো পরিবার।

কিন্তু এই ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত চূড়ান্ত সাসপেন্স শুরু হয়েছিল সকলে ভেবেছিল লালনের হয়তো স্মৃতিশক্তি ফিরে আসবে কিন্তু লালনের স্মৃতিশক্তি ফিরে এলোনা। অন্যদিকে ফুলঝুরি যাওয়ার আগে বলে গেল আমি আর আসব না এবার তুমি আমার কাছে আসবে। – এই পর্ব দেখে ধুলো কণা ভক্তরা শিওর হয়ে গেছেন যে লালনের স্মৃতিশক্তি ফিরবে কিন্তু সেটা ১৪ই নভেম্বর এবং তখন লালন আর ফুলঝুরির আবার বিয়ে হবে। কী আছে এই ১৪ই নভেম্বর? এই ১৪ই নভেম্বর ধুলোকণার নতুন প্রতিপক্ষ নিম ফুলের মধু জি বাংলায় আসছে রাত ৮ টায়। তাই প্রতিপক্ষকে পর্যুদস্ত করতে লালনের স্মৃতি ফিরে আসার এই ট্রাম কার্ডটি এখনই হারাতে রাজি নন লেখিকা তাই মনে করছেন দর্শকদের একাংশ।

আরও পড়ুন: মিঠাই কে হারিয়ে দিলো শ্যামৌপ্তি! এবার ছোট পর্দার পর ওটিটি প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন “গুড্ডি”? কি জানালেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি ?

একজন যেমন লিখেছেন, “আসলে পিসি অনেক দূরের ভেবেছেন..লালনের দিমাগের বাতি উনি 14th November নিমফুলের বিপরীতে জ্বলাবেন..তাই আজ লোডশেডিং করে দিয়েছে যাতে লালনের দিমাগের বাতি না জ্বলতে পারে…”

আর একজন আবার লালনের স্মৃতি ফিরে আসা প্রসঙ্গে লিখেছেন,“লালনের স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং 14 নভেম্বর লালন ফুলঝুরির ধামাকাদার বিয়ে হবে এটাই হবে আমার বিশ্বাস”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল