Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

একা হাতেই লক্ষ লক্ষ মানুষের ভোগ রান্না করছে গৌরী! ‘না পারলে কি হয় একে ধারাবাহিকের নায়িকা তার উপরে মা কালীর অংশ বলে কথা’!সোশ্যাল মিডিয়ায় ট্রোলড গৌরীর চুল খুলে ভোগ রান্নার ভিডিও, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

একা হাতেই লক্ষ লক্ষ মানুষের ভোগ রান্না করছে গৌরী! ‘না পারলে কি হয় একে ধারাবাহিকের নায়িকা তার উপরে মা কালীর অংশ বলে কথা’!সোশ্যাল মিডিয়ায় ট্রোলড গৌরীর চুল খুলে ভোগ রান্নার ভিডিও, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলো। এখানে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক বিশ্বাসের মেলবন্ধন ঘটানো হয়েছে। পৌরাণিক ঘোমটা কালীর গল্প তুলে এনে শিবশক্তির মিলন দেখানো হয়েছে। ধারাবাহিকের নায়ক ঈশানের বাড়িতে বহু যুগ ধরে ঘোমটা কালীর মূর্তি প্রতিষ্ঠিত আছে বলা হয় সেই ঘোমটা কালির মুখের থেকে ঘোমটা তখনই সরবে যখন শিব অংশের সঙ্গে শক্তি অংশের মিলন ঘটবে। এই ধারাবাহিকের নায়ক ঈশান সে একজন ডাক্তার তাকে শিবের অংশ বলা হয়। অন্যদিকে ধারাবাহিকের নায়িকা একজন গ্রাম্য মেয়ে গৌরী তাকে শক্তির অংশ বলা হয়। ঘটনাচক্রে ঈশান আর গৌরীর বিয়ে হয় এবং ঈশান তার বাড়িতে গৌরী কে নিয়ে আসে।

ঈশানের বাড়িতে ঈশানের পিসি শৈল মা যে আদপে একজন ভন্ড সে দেবীর অংশ সেজে বসে আছে। সে প্রথম থেকেই গৌরীর মধ্যে অলৌকিক ব্যাপার স্যাপার লক্ষ্য করে, গৌরীকে অপদস্থ করার সুযোগ খুঁজতে থাকে কিন্তু কখনোই পারেনা। গৌরী সব সময় তাকে টেক্কা দিয়ে জিতে যায়। ধারাবাহিক এ গৌরী কে দেবীর অংশ প্রমাণ করতে নানান রকম অলৌকিক ঘটনা দেখানো হয় কখনো দেখানো হয় গৌরী অন্যায় দেখে অত্যন্ত রেগে যাচ্ছে, কখনো আবার দেখানো হয় মৃত সনাতন সাপুইকে বাঁচিয়ে তুলছে। এমনকি গৌরীর জন্য মৃত্যুর মুখ থেকে বেঁচে উঠছে তার মৃতপ্রায় ননদ‌ও। কখনো দেখা যাচ্ছে একা হাতে বাড়ি মন্দির সমস্ত কিছু পরিষ্কার করছে গৌরী যা দেখে তাজ্জব হয়ে যাচ্ছেন শৈল মা। সম্প্রতি গৌরীকে শায়েস্তা করতে শৈল মা নিজের জন্মদিনে গৌরীকে মায়ের ভোগ রাধা দায়িত্ব দিয়েছে।

সাম্প্রতিক কালের প্রোমো তে দেখা যাচ্ছে শৈল মার কথা মেনে ভোগ রাঁধতে ব্যস্ত গৌরী কিন্তু কিছুতেই সে পারছে না। কারণ একা হতে এত অসংখ্য মানুষের ভোগ রান্না করা কার্যত অসম্ভব ব্যাপার। গৌরী তাই কালী মাকে বলে তার সহায় হওয়ার জন্য সে যেন পারে এত অসংখ্য মানুষের ভোগ একা হাতে রেঁধে পরিবারের সম্মান রক্ষা করতে। পারবে কি গৌরী এই অসম্ভব কার্য সমাধান করতে? নেটিজেনরা অবশ্য বলছেন ,নিশ্চয়ই পারবে। ধারাবাহিকের নায়িকা তার ওপর আবার কালী মায়ের অংশ না পারলে হয়। অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন একা হাতে এইভাবে ভোগ রান্না করতে কখনো কাউকে দেখিনি, কেউ আবার লিখেছেন,মায়ের ভোগ এইভাবে চুল ছেড়ে রান্না করতে নেই। এইভাবে এলো চুলে ভোগ রান্না করতে কখনো কাউকে দেখিনি, এই প্রথম দেখলাম।

আরও পড়ুন: ঐন্দ্রিলা কে জড়িয়ে ধরে জোর করে চুমুতে চুমুতে ভরিয়ে দিলো সুপারস্টার অঙ্কুশ! অঙ্কুশের কীর্তি দেখে হতবাক অনুরাগীরা, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment