Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
11 June 2026

অবিকল ঘোমটা কালীর রূপ ধরলো গৌরী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘গৌরী এলো’র নতুন প্রোমো, ভাইরাল ভিডিও

অবিকল ঘোমটা কালীর রূপ ধরলো গৌরী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘গৌরী এলো’র নতুন প্রোমো, ভাইরাল ভিডিও

স্টার জলসার ধারাবাহিকগুলির সঙ্গে পাল্লা দেওয়ার জন্যে নিত্য নতুন ধারাবাহিকের সম্প্রচারের কথা ঘোষণা করতে দেখা যাচ্ছে জি বাংলা কর্তৃপক্ষকে। তেমনি সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছিল ‘গৌরী এলো’ ধারাবাহিকটির সম্প্রচার। ইতিমধ্যেই বেশ ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। তাই প্রত্যাশিতভাবেই এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হতে দেখা গেল এই ধারাবাহিকের নতুন প্রোমোকে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের নির্মাতারা শুরুতেই জানিয়েছিলেন অন্ধবিশ্বাস নয় বরং ভক্তির সঙ্গে বিজ্ঞানকে মিলিয়ে এই ধারাবাহিকের গল্পকে গড়ে তুলবেন তারা। ইতিমধ্যেই দেখানো হয়েছে এই ধারাবাহিকের নায়িকা গৌরী আসলে পার্বতীর অংশ। অপরদিকে ধারাবাহিকের নায়ক ঈশান মহাদেবের অংশ। কিছুদিন আগেই ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে বিয়ে দেখতে পেয়েছেন অনুগামীরা। এবার শ্বশুর বাড়িতে হাজির হতে দেখা যায় গৌরীকে।

সেখানেই প্রতিষ্ঠিত রয়েছে ঘোমটা কালীর মূর্তি। পাশাপাশি এদিনের প্রোমোতে অনুগামীরা দেখতে পেয়েছেন অবিকল ঘোমটা কালীর মতো রূপ ধরেছে গৌরী।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় দেশে সেরা বাংলা, পেল কেন্দ্রীয় স্বীকৃতি

প্রসঙ্গত এমনিতেই আধ্যাত্মিক ধারাবাহিক গুলির চাহিদা বরাবরই অনুগামীদের মধ্যে আকাশছোঁয়া। সাংসারিক কূটকাচালির বাইরে গিয়ে এ ধরনের ধারাবাহিক দেখতে বেশ পছন্দ করে থাকেন নেটিজেনরা। তাই অনেকেই মনে করছেন অন্যান্য ধারাবাহিককে টেক্কা দিয়ে টিআরপি তালিকায় প্রথমদিকে স্থান দখল করতে সক্ষম হবে ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। ইতিমধ্যেই ধারাবাহিকের নায়ক নায়িকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment