আগামী শনিবার বিদ্যার দেবী সরস্বতী মায়ের আরাধনার দিন হাতে মাত্র কয়েকটা দিন সময় এর মধ্যেই সেরে ফেলতে হবে তোড়জোড়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকের ঘরের মা সরস্বতীর আরাধনা হয় প্রতিবছর। সেলিব্রিটিদের শুটিংয়ের ফাঁকে সরস্বতী পুজোর আয়োজন চলছে পুজোর আয়োজনে ব্যস্ত সকল অভিনেতা-অভিনেত্রীরা আর এবারে সেই ফাঁকে সকলকে পুজোর আমন্ত্রণ জানালেন নুসরাত এবং যশ।
পরিচালক শিলাদিত্য মৌলিক এর ভাবনায় এবারও সেজে উঠবে বাগদেবীর আরাধনার আয়োজন। উপস্থিত থাকবেন টলিউডের সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ঠিক যেমন আগের উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার, সায়ন্তনী গুহ ঠাকুরতা, অরিন্দম শীল, ইন্দ্রাশিস আচার্য, শুভ্রজিৎ মিত্র, সায়নী ঘোষেরা। তবে এবারের পুজোর সবথেকে মূল আকর্ষণীয় জুটি হলো নুসরাত এবং যশ। টলিউডের সবথেকে চর্চিত জুটি। দুজনেই কোমর বেঁধে নেমে পড়েছেন পুজোর আয়োজনে তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুন: ঠিক যেন মোমের পুতুল, গোলাপি পোশাকে কোথায় চললেন নোরা ফাতেহি??
যশ এবং নুসরাত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন “আমরা সবাই মিলে সরস্বতী পুজো করছি। যার নাম সিনেমার সরস্বতী। ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। আপনারা সবাই অবশ্যই আসবেন। সবাই মিলে আনন্দ করা যাবে।” স্টুডিও পাড়ার এবারের সরস্বতী পুজোয় রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। মেনুতে থাকছে খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, নলেন গুড়ের পায়েস।
পরিচালক শিলাদিত্যের আগামী ছবি মাস্টার মশাই আপনি কিছু দেখেননি একসঙ্গে জুটি বাঁধছেন এবং নুসরাত শুটিংয়ের ফাঁকে স্টুডিওতে সরস্বতী পূজার আয়োজন করছে সকলে মিলে। সদ্য মুক্তি পেয়েছে নুসরাত জাহান অভিনীত স্বস্তিক সংকেত। এছাড়াও একটি রেডিও চ্যানেলে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে নুসরাতকে মা হওয়ার পর একের পর এক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।




