Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

“তোমার বয়সী মেয়েরা খেতে পায় না আর তুমি ইয়ার্কি মারছ?” – ইনস্টাগ্রামে নিজের বদ অভ্যাসের কথা শেয়ার করে কটাক্ষের সম্মুখীন হলেন মা ধারাবাহিকের ঝিলিক! নিজের কোন বদ অভ্যাস এর কথা বললেন অভিনেত্রী তিথি বসু? ভাইরাল ছবি

“তোমার বয়সী মেয়েরা খেতে পায় না আর তুমি ইয়ার্কি মারছ?” – ইনস্টাগ্রামে নিজের বদ অভ্যাসের কথা শেয়ার করে কটাক্ষের সম্মুখীন হলেন মা ধারাবাহিকের ঝিলিক! নিজের কোন বদ অভ্যাস এর কথা বললেন অভিনেত্রী তিথি বসু? ভাইরাল ছবি

তিথি বসু, একসময়ের টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী। স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক মা তে ঝিলিকের চরিত্রে দেখতে পাওয়া গিয়েছিল শিশু শিল্পী তিথি বসুকে। সেই সময়ে নিজের অভিনয় দক্ষতায় বেশ ভালই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়ের জগতে। কিন্তু তারপর এখনো পর্যন্ত অভিনেত্রীকে কোন কিছুতেই কাজ করতে দেখতে পাওয়া যায়নি। সিনেমায় ডেভিউ দূরের কথা কোন ধারাবাহিক কেউ নতুন কাজ করেননি তিনি। তবে তাতে কিন্তু কমেনি অভিনেত্রীর জনপ্রিয়তা। আগের মতই এখনো ধারাবাহিকের বাইরে ও বেশ ভালই জনপ্রিয়তা রয়েছে তাঁর। বিশেষত সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স এই অভিনেত্রীর।

অভিনয় জগতে একটিভ না থাকলেও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাল রকম একটিভ থাকেন তিনি। নানান সময় নিজের নানান রকম ছবি ও ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। বিশেষত বিভিন্ন রিয়েলস ভিডিও দেখতে পাওয়া যায় তাঁর। তেমন একটি নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তবে ছবিটি পোস্ট করে ক্যাপশনে যা লিখেছেন তা থেকেই শুরু হয় নতুন কটাক্ষ। কমেন্ট বক্সে কটাক্ষের ঝড় বয়ে গিয়েছে।

সম্প্রতি তিথি নিজের ইনস্টাগ্রামে যে ছবিটি শেয়ার করেছেন সেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি বেগুনি রঙের জামা পরনে। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ক্যাপশনে তিনি যা লিখেছেন তা হল তিনি দুপুর পর্যন্ত ঘুমিয়েছেন। আর সেই দুপুরে বেডে বসেই ব্রেকফাস্ট করছেন। আর এই ক্যাপশন থেকেই শুরু যত অশান্তির।

আরও পড়ুন: অনস্ক্রিন শত্রুতা থাকলেও অফস্ক্রীন একে অপরের ভালো বন্ধু সকলের প্রিয় মিঠাই এবং তোর্সা, ইনস্টাগ্রামে একসঙ্গে হাত ধরে হেঁটে ভিডিও বানালেন দুই অভিনেত্রী, ভাইরাল ভিডিও

এইসব ক্যাপশন দেখেই নেট দুনিয়ার একাংশ কটাক্ষ করেছেন। কেউ কেউ বলেছেন, দুপুর ১২ টার পর ঘুম থেকে ওঠা, মোটেই কোন বাহাদুরির কাজ নয়। এরকম বহু অভিনেত্রীর বয়সী সাধারণ মেয়েরা আছেন যারা নিজের পরিশ্রমে দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতে পারেন। তাদের ক্ষেত্রে এসব বিষয় খাটেনা। নিজের বদ অভ্যাসের কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বিপাকে পড়েছেন অভিনেত্রী। যদিও অভিনেত্রী তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment