Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

‘একটু হরলিক্স দাও মা, চেটে চেটে খাবো’- এই ডায়লগ বলে জনপ্রিয় হয়ে উঠেছি’! অবশেষে মেনে নিলেন সুপারহিট অভিনেতা সোহম চক্রবর্তী

‘একটু হরলিক্স দাও মা, চেটে চেটে খাবো’- এই ডায়লগ বলে জনপ্রিয় হয়ে উঠেছি’! অবশেষে মেনে নিলেন সুপারহিট অভিনেতা সোহম চক্রবর্তী

সম্প্রতি জন্মদিন গেছে টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর। প্রিয় পরিচালকের জন্মদিনে স্মৃতিচারণা করতে দেখা গিয়েছে টলিউডের প্রথম সারির একাধিক ব্যক্তিত্বকে। সেই তালিকায় এবার নাম লেখালেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। জানালেন কিভাবে পরিচালক অঞ্জন চৌধুরীর হাত ধরে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

অভিনেতা জানিয়েছেন বাবার হাত ধরে অঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। প্রথম দেখাতেই সোহমকে ‘ছোট বউ’ সিনেমার জন্য পছন্দ করে নেন পরিচালক। এরপর তাঁর লেখা ডায়লগ ‘একটু হরলিক্স দাওনা মা, চেটে চেটে খাবো’ বলেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেতা সোহম চক্রবর্তী।

এদিন অভিনেতা স্মৃতিচারণা করতে গিয়ে জানিয়েছেন তার অভিনয় শুরু অঞ্জন চৌধুরীর হাত ধরে। পাশাপাশি ব্যক্তিগতভাবে পরিচালকের সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তার। যে কারণে অঞ্জন চৌধুরীর বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন অভিনেতা। পরিচালকের একাধিক পোষ্যের সঙ্গেও তার দারুণ ভাব জমে উঠেছিল।

আরও পড়ুন: পৌষ মেলা, সেই সঙ্গে বড়দিন, মানুষের ঢল শান্তিনিকেতনে

সোহম মনে করেন অঞ্জন চৌধুরী আজ বেঁচে থাকলে টলিউড ইন্ডাস্ট্রির অনেক উন্নতি সাধন করতে পারতেন। পাশাপাশি মাস্টার বিট্টু নয় বরং নায়ক সোহম হিসেবেও অঞ্জন চৌধুরীর সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ছিল তার। কিন্তু পরিচালকের অকাল প্রয়াণে তা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তিনি বিশ্বাস করেন অঞ্জন চৌধুরীর আশীর্বাদ না থাকলে তিনি আজ এই জায়গায় পৌঁছাতে পারতেন না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story