Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
25 July 2026

ফের চড়ছে সোনার দাম, ভারতের ওপর মার্কিন শুল্ক চাপানোর জের

ফের চড়ছে সোনার দাম, ভারতের ওপর মার্কিন শুল্ক চাপানোর জের

ভারতীয় পণ্যে মার্কিন প্রশাসন শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার পর থেকেই দেশের বাজারে বাড়তে শুরু করেছে সোনার দাম।
সোনার পাশাপাশি গত কয়েক দিনে রুপোর দামও অনেকটাই বেড়েছে। গত বছর থেকে নাগাড়ে বৃদ্ধির ফলে এবছর সোনার দাম প্রথম বার এক লক্ষের গণ্ডি পার করেছিল। গত কয়েক দিনের বৃদ্ধির জেরে ফের নতুন উচ্চতায় পৌঁছল সোনার দাম।
সোমবার যে দামে সোনা ও রুপোর কেনাবেচা হয়েছিল কলকাতার বাজারে, তার থেকে শনিবার দুই ধাতুর দাম রয়েছে অনেকটাই বেশি রয়েছে। ১০ গ্রাম সোনার দাম সপ্তাহের শুরুর তুলনায় সপ্তাহের শেষে প্রায় ১৮০০ টাকা বেশি। রুপোর প্রতি কেজির দাম ৫ হাজার ৮০০ টাকা বেড়েছে।

আরও পড়ুন: সিনেমা জগতে বড় বিনিয়োগ সিনে-নাওয়ের, প্রিন্সিপাল অ্যাডভাইজার হলেন সিদ্ধার্থ রয় কাপুর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Business and Finance