Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
16 July 2026

সোনার মন শাহরুখ-পুত্র আরিয়ান খানের! সাথে থাকা কয়েকজন প্রতিবেশী জেলবন্দির পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি

সোনার মন শাহরুখ-পুত্র আরিয়ান খানের! সাথে থাকা কয়েকজন প্রতিবেশী জেলবন্দির পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি

চলতি মাসে এক বিলাসবহুল জাহাজ থেকে মধ্যরাত্রে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এরপর একাধিকবার তার জামিন নাকচ হয়ে যাওয়ায় দীর্ঘদিন জেলে কাটাতে হয়েছে তাকে। তবে আজ শেষ পর্যন্ত সুখবর পেলেন শাহরুখ খানের ভক্তরা। জানা গিয়েছে হাইকোর্টে জামিন মঞ্জুর করা হয়েছে আরিয়ান খান এবং তার সঙ্গে আটক হওয়া আরো দুই বন্ধুর।

সূত্রের খবর এদিন তার জামিনের খবর জেল কর্মীরা আরিয়ানের কাছে পৌঁছে দিতে পাল্টা কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ পুত্র। পাশাপাশি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার জামিনের কাজ। সব ঠিক থাকলে আজই জেল থেকে বাড়ি ফিরবেন শাহরুখ খানের পুত্র আরিয়ান।

তবে মাঝে জানা গিয়েছিল দীর্ঘদিন জেলে থাকতে থাকতে মানসিক অবস্থার অবনতি ঘটে ছিল আরিয়ানের। যে কারণে পুলিশের তরফে তাকে জেলের লাইব্রেরি ব্যবহার করে বিভিন্ন রকম বই পড়ার উপদেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি জানা গিয়েছে আরিয়ান খান তার সঙ্গেই জেলে বন্দী কয়েকজনের পরিবারকে আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন বাড়ি পৌঁছে ওই জেলবন্দিদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন তিনি।

আরও পড়ুন: ছাত্র-যুব’র পাশে স্বস্তিকা, #studentvoice লিখে টুইট

প্রসঙ্গত এর আগে জামিনের মামলার শুনানিতে কোর্টের বিচারপতিকে আরিয়ান খান জানিয়েছিলেন যে তিনি জামিন পেলে জেল থেকে বেরিয়ে সমাজ সেবায় নিজেকে নিযুক্ত করবেন। তাই নেটিজেনদের একাংশ মনে করছেন এভাবেই হয়তো জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে চলেছেন আরিয়ান খান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment